• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
Headline
ঢাকায় আন্তর্জাতিক ইসলামী বইমেলায় ঈদগাঁওর অনুবাদকের বইয়ের মোড়ক উন্মোচন পটিয়া কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামাবাদে মারকাজা আমেনা জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন পটিয়া পৌরসভা এলডিপির বর্ধিতসভায় ৫১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা ঈদগাঁওতে ৮শত ইয়াবাসহ বাসচালক গ্রেপ্তার ঈদগাঁওতে ৮শত ইয়াবাসহ বাসচালক গ্রেপ্তার শ্রদ্ধার সাথে স্মরণ করি……  ঈদগাঁওয়ের শিক্ষা বিস্তারের অনন্য বাতিঘর মাস্টার মোজাম্মেল হক ফরাজী থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ক্যাংঘরের সামনে কাঠ ব্যবসায়ী বাবুল কে জবাই করে হত্যা

ঈদগাঁওতে ৮শত ইয়াবাসহ বাসচালক গ্রেপ্তার

Reporter Name / ১৬ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁওতে পুলিশের বিশেষ অভিযানে ৮শত পিস ইয়াবা ট্যাবলেটসহ জসিম উদ্দীন (৪৫) নামে এক বাসচালককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের ফকিরা বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই সনক কান্তি দাশ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ফকিরা বাজারের রিদুয়ান ইলেকট্রিক দোকানের সামনে চেকপোস্ট পরিচালনা করেন। এসময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি সন্দেহজনক সৌদিয়া পরিবহনের বাস থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে বাসটির চালক জসিম উদ্দীনের ডান উরুর ওপর রাখা ঘাম মোছার গামছার ভেতর থেকে সাদা কসটেপে মোড়ানো চারটি বায়ুরোধী জিপার প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর ৮শত পিস ইয়াবা ট্যাবলেট ছিল বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার জসিম উদ্দীন ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়ার নুরুল কবিরের ছেলে।
পুলিশের ভাষ্য, উদ্ধার করা ইয়াবা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঈদগাঁও থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে মামলায় আদালতে পাঠানো হয়েছে।

ঈদগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূল ও এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সাধারণ মানুষের সহযোগিতা ও তথ্য প্রত্যাশা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা