• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Headline
ঢাকায় আন্তর্জাতিক ইসলামী বইমেলায় ঈদগাঁওর অনুবাদকের বইয়ের মোড়ক উন্মোচন পটিয়া কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামাবাদে মারকাজা আমেনা জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন পটিয়া পৌরসভা এলডিপির বর্ধিতসভায় ৫১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা ঈদগাঁওতে ৮শত ইয়াবাসহ বাসচালক গ্রেপ্তার ঈদগাঁওতে ৮শত ইয়াবাসহ বাসচালক গ্রেপ্তার শ্রদ্ধার সাথে স্মরণ করি……  ঈদগাঁওয়ের শিক্ষা বিস্তারের অনন্য বাতিঘর মাস্টার মোজাম্মেল হক ফরাজী থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ক্যাংঘরের সামনে কাঠ ব্যবসায়ী বাবুল কে জবাই করে হত্যা

থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা

Reporter Name / ১৩ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
থাইল্যান্ডের পাতায়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল (রৌপ্য পদক) অর্জন করেছে পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার খুদে শিক্ষার্থী মানহা বিনতে মঈন উদ্দিন। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে অংশ নিয়ে এ সাফল্য অর্জন করে সে।মানহা লামা উপজেলার নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। সে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিনের কন্যা।জানা গেছে, ‘স্মার্ট ব্রেইন বাংলাদেশ’ আয়োজিত জাতীয় এবাকাস প্রতিযোগিতায় অংশ নিয়ে সারা দেশের প্রতিযোগীদের মধ্যে সপ্তম স্থান অর্জন করে মানহা। জাতীয় পর্যায়ে এ সাফল্যের সুবাদে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায় সে।পরবর্তীতে থাইল্যান্ডের পর্যটননগরী পাতায়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের দক্ষতা ও মেধার স্বাক্ষর রাখে মানহা। প্রতিযোগিতায় তার এই অর্জনে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।লামার বাসিন্দা মো. করিম উল্লাহ বলেন, এত ছোট বয়সে মানহা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের জন্য রৌপ্য পদক অর্জন করেছে, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তার এই সাফল্য অন্য শিশুদেরও অনুপ্রাণিত করবে।”আরেক বাসিন্দা রবিউল হাসান বলেন, “মানহার এই সাফল্য শুধু তার পরিবারের নয়, এটি লামাবাসীরও গর্ব। নিয়মিত অনুশীলন ও পরিবারের সহযোগিতা থাকলে আমাদের এলাকার শিশুরাও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে পারে।স্থানীয়দের মতে, মানহার এই অর্জন লামার শিশু-কিশোরদের পড়াশোনা ও মেধা বিকাশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করবে।মানহার সাফল্যে তাকে ও তার পরিবারকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেছেন।উল্লেখ্য: এবাকাস হলো গণনার একটি প্রাচীন পদ্ধতি, যা অনুশীলনের মাধ্যমে শিশুদের গণনাদক্ষতা ও মানসিক গণনার চর্চায় সহায়তা করে। মানহার আন্তর্জাতিক পর্যায়ে রৌপ্য পদক অর্জন লামা ও তার পরিবারের জন্য আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে বলে জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা