• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ক্যাংঘরের সামনে কাঠ ব্যবসায়ী বাবুল কে জবাই করে হত্যা সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত অটোরিকশাচালক আজমের সততার অনন্য দৃষ্টান্ত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী ঈদগাঁও উপজেলায় পালিত রোমাঞ্চকর টাইব্রেকারে রাঙামাটি সদরকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপজেলা যুবদল ও মহিলা দলের নেতৃবৃন্দ রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপজেলা যুবদল ও মহিলা দলের নেতৃবৃন্দ স্মৃতিবিজড়িত জনপদ ঐতিহ্যবাহী ঈদগাঁও….. পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়  অচিরেই সরকারিকরণ করা  হবে: এমপি এনামুল হক দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

অটোরিকশাচালক আজমের সততার অনন্য দৃষ্টান্ত 

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

সংসারে শত অভাব-অনটন, প্রতিদিনের পেটের টানে হাড়ভাঙা খাটুনি, তবুও লোভের কদর্যতা এক ফোঁটাও ছুঁতে পারেনি তাঁকে। বলছি খেটে খাওয়া এক অটোরিকশাচালক আজমের কথা। নিজের আর্থিক দুরবস্থা আর চরম অসচ্ছলতা যাঁকে দমাতে পারেনি, সততার মূর্ত প্রতীক হয়ে তিনি আজ স্থাপন করেছেন এক অনন্য দৃষ্টান্ত।

ঘটনা তিন দিন আগের। পেটের দায়ে অটো রিকশা নিয়ে বেরিয়েছিলেন আজম। সারাদিন রিকশা চালিয়ে ঘরে ফেরার পর তাঁর নজরে আসে একটি যাত্রীর ফেলে যাওয়া মূল্যবান জিনিস কিছু স্বর্ণালংকার। যে কেউ হলে হয়তো এই আকস্মিক প্রাপ্তিতে লোভে পড়ে যেতেন, কিন্তু আজমের মন সায় দেয়নি পরের হক নিজের করে নিতে।

এরপর থেকে শুরু হয় প্রকৃত মালিককে খোঁজার এক অদম্য লড়াই। একটানা তিন দিন ধরে সম্ভাব্য বিভিন্ন স্থানে মালিকের সন্ধান চালিয়েছেন তিনি। কিন্তু কোনভাবেই মালিকের দেখা না পেয়ে শেষ পর্যন্ত তিনি ছুটে এসেছেন গণমাধ্যমের শরণাপন্ন হয়ে। আজমের একমাত্র আকুতি,স্বর্ণালংকারগুলো যেন অক্ষত অবস্থায় তাঁর প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিতে পারেন

অটোরিকশার হ্যান্ডেল ধরা হাত দুটো হয়তো মলিন, কিন্তু তাঁর মনের সচ্ছতা যে কোন রত্ন ভাণ্ডারের চেয়েও দামি, তা আজ প্রমাণিত। সাধারণ মানুষের মনে দোলা দেওয়া আজমের এই সততা ও মানবিকতার গল্প ইতোমধ্যে এলাকায় ব্যাপক প্রশংসার কুড়িয়েছে।

আজমের এখন একটাই প্রত্যাশা, এই সংবাদটি ছড়িয়ে পড়ুক চারদিকে। খবরটি পৌঁছাক সেই অভাগা মালিকের কানে, যিনি হয়তো হারিয়ে মূল্যবান সম্পদ হারানোর বেদনায় বিলাপ করছেন। সংবাদটি জানাজানি হলে খুব দ্রুতই স্বর্ণের প্রকৃত মালিকের সন্ধান মিলবে এবং পরম যত্নে সেই মূল্যবান জিনিসগুলো তিনি নিরাপদে তুলে দিতে পারবেন মালিকের হাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা