• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
Headline
পটিয়া কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামাবাদে মারকাজা আমেনা জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন পটিয়া পৌরসভা এলডিপির বর্ধিতসভায় ৫১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা ঈদগাঁওতে ৮শত ইয়াবাসহ বাসচালক গ্রেপ্তার ঈদগাঁওতে ৮শত ইয়াবাসহ বাসচালক গ্রেপ্তার শ্রদ্ধার সাথে স্মরণ করি……  ঈদগাঁওয়ের শিক্ষা বিস্তারের অনন্য বাতিঘর মাস্টার মোজাম্মেল হক ফরাজী থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ক্যাংঘরের সামনে কাঠ ব্যবসায়ী বাবুল কে জবাই করে হত্যা সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

ইসলামাবাদে মারকাজা আমেনা জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন

Reporter Name / ২৪ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম আউলিয়াবাদ (মারকাজা আমেনা নূরানী মাদ্রাসার) জামে মসজিদ শুভ উদ্বোধন করা হয়।  

(শুক্রবার)১৮ সেপ্টেম্বর জুমার নামাজে মাধ্যমে মসজিদটির আনুষ্ঠানিক যাত্রা হয়।

ব্যবস্থাপনায় দায়িত্বে ছিলেন,ইসলামাবাদের ৮নং ওয়ার্ডে বর্তমান মেম্বার হাফেজ মো: নাঈমুল ইসলাম। 

মসজিদের উদ্বোধনী জুমার নামাজে ইমামতি করেন,দারুসসালাম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় IIUC চট্টগ্রাম থেকে স্বর্ণ পদক প্রাপ্ত, মোহাম্মদ ওয়ায়েস। জুমার নামাজ শেষে ইমাম মো.ওয়ায়েস তিনি বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,আলেম এবং মাদ্রাসার (শিক্ষক-শিক্ষার্থী) ও এলাকার বিপুল সংখ্যক মুসল্লিগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বয়ানে বক্তারা বলেন, এই মসজিদ ও মাদ্রাসা এলাকার দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা