• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ক্যাংঘরের সামনে কাঠ ব্যবসায়ী বাবুল কে জবাই করে হত্যা সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত অটোরিকশাচালক আজমের সততার অনন্য দৃষ্টান্ত  ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচী ঈদগাঁও উপজেলায় পালিত রোমাঞ্চকর টাইব্রেকারে রাঙামাটি সদরকে হারিয়ে প্রথম চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপজেলা যুবদল ও মহিলা দলের নেতৃবৃন্দ রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য নন্দিতা দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপজেলা যুবদল ও মহিলা দলের নেতৃবৃন্দ স্মৃতিবিজড়িত জনপদ ঐতিহ্যবাহী ঈদগাঁও….. পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়  অচিরেই সরকারিকরণ করা  হবে: এমপি এনামুল হক দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

Reporter Name / ৩২ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

হারাধন কর্মকার ,রাজস্থলী।

বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোনের অধীন রাজস্থলী আর্মি ক্যাম্পের উদ্যোগে আয়োজিত দুইসপ্তাহ ব্যাপী গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাদাত ইসনাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জিয়া উদ্দিন, ডাঃ সাইফুল ইসলাম, ডাঃ মোশাররফ আনাম। এছাড়া হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সসহ সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি ক্যাপ্টেন সাদাত ইসনাইন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য এলাকার সার্বিক নিরাপত্তার পাশাপাশি শিক্ষা এবং স্বাস্থ্য শিক্ষা নিয়েও কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পাহাড়ি অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী এই উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়াও তিনি সকল প্রশিক্ষণার্থীকে মায়েদের গর্ভকালীন এবং গর্ভপরবর্তী স্বাস্থ্য সেবা নিশ্চিত করার প্রতি বিশেষ গুরুত্বারোপ করার আহ্বান জানান এবং অর্জিত জ্ঞান নিজ নিজ পরিবার ও সমাজে ছড়িয়ে দেওয়ার পরামর্শ দেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে দুই সপ্তাহ ব্যাপী এই প্রশিক্ষণে সফলভাবে অংশগ্রহণকারীদের মাঝে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা