• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Headline
ঢাকায় আন্তর্জাতিক ইসলামী বইমেলায় ঈদগাঁওর অনুবাদকের বইয়ের মোড়ক উন্মোচন পটিয়া কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামাবাদে মারকাজা আমেনা জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন পটিয়া পৌরসভা এলডিপির বর্ধিতসভায় ৫১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি ঘোষণা ঈদগাঁওতে ৮শত ইয়াবাসহ বাসচালক গ্রেপ্তার ঈদগাঁওতে ৮শত ইয়াবাসহ বাসচালক গ্রেপ্তার শ্রদ্ধার সাথে স্মরণ করি……  ঈদগাঁওয়ের শিক্ষা বিস্তারের অনন্য বাতিঘর মাস্টার মোজাম্মেল হক ফরাজী থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা থাইল্যান্ডে আন্তর্জাতিক এবাকাস প্রতিযোগিতায় সিলভার মেডেল অর্জন ইউএনও মো. মঈন উদ্দিনের কন্যা মানহা নাইক্ষ্যংছড়ির বাইশারীতে ক্যাংঘরের সামনে কাঠ ব্যবসায়ী বাবুল কে জবাই করে হত্যা

ঢাকায় আন্তর্জাতিক ইসলামী বইমেলায় ঈদগাঁওর অনুবাদকের বইয়ের মোড়ক উন্মোচন

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

এম আবু হেনা সাগর, ঈদগাঁও 

রাজধানী ঢাকার বায়তুল মোকাররমে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইসলামী বইমেলায় কক্সবাজারের ঈদগাঁও উপজেলার তরুণ অনুবাদক তাজবীদ উল্লাহ নাবীলের ‘তাহাফুতুল মালাহিদা’ সিরিজ তিনটি অনূদিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকেলে বইমেলায় ঝাঁকঝমক পূর্ণ পরিবেশে গ্রন্থগুলোর মোড়ক উন্মোচন হয়।
অনূদিত গ্রন্থসমূহ: ইসলাম ও ট্রান্সজেন্ডারবাদ, ইসলাম, গণতন্ত্র ও সেক্যুলারিজম এবং ইসলাম ও বিজ্ঞানবাদ।
মূল লেখক ও বিষয়বস্তু: ড. মুফতী ইয়াদির নাদিম আল ওয়ায়েদী রচিত বুদ্ধিবৃত্তিক এনসাইক্লোপিডিয়া ‘তাহাফুতুল মালাহিদা’ থেকে বইগুলো অনূদিত হয়েছে। এতে আধুনিক চিন্তাধারা, সেক্যুলার রাজনীতি, বিজ্ঞানবাদ ও ট্রান্সজেন্ডারবাদের মতো সংবেদনশীল বিষয়ে বস্তুনিষ্ঠ ইসলামী দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে।
প্রকাশনী: নাশাত পাবলিকেশন।

তরুন অনুবাদক তাজবীদ উল্লাহ নাবীল ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়ার সন্তান। তিনি ঐতিহ্যবাহী পটিয়া ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থী। পাশাপাশি তিনি আমেরিকাভিত্তিক ‘দারুল উলুম অনলাইন’ থেকে ‘The Incoherence of atheist ‘ কোর্স সম্পন্ন করেন

উন্মোচন শেষে অনুবাদক নাবীল জানিয়েছেন, আধুনিক সংশয়বাদ ও বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জের মুখে তরুণ প্রজন্মকে সঠিক দ্বীনি দিকনির্দেশনা দেওয়াই এই অনুবাদের মূল উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা