নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নিজ বসতঘর থেকে ছৈয়দ নুর নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২২ সেপ্টেম্বর
(মঙ্গলবার) বিকেলে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের টেকপাড়া ডান্ডিবাজার এলাকার একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত ছৈয়দ নুর ওই এলাকার ছব্বির মাঝির ছেলে।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, দুপুরের পর স্থানীয় এক ব্যক্তি তাকে ফোন করে জানান, ছৈয়দ নুরের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ এবং ঘরের ভেতরে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখা যাচ্ছে। বিষয়টি জানার পর তিনি ঈদগাঁও থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তিনি আরও জানান, ছৈয়দনুর দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। পরে তিনি একবার স্ট্রোক করেছিলেন বলেও তিনি শুনেছেন। পরিবারের সাথে না থেকে দীর্ঘদিন ধরে তিনি আলাদা একটি ঘরে একাই বসবাস করতেন। তবে ওই ঘরে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্ত ছাড়া নিশ্চিত হওয়া যাচ্ছেনা বলে জানান ইউপি সদস্য।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, প্রাথমিকভাবে রশিতে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ ও রহস্য জানা যাবে।