• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
Headline
ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের উদ্যােগে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের উদ্যােগে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান বছরে প্রায় ১২ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা…. ঈদগাঁওতে অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান উপলক্ষ মতবিনিময় সভা অনুষ্ঠিত বছরে প্রায় ১২ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা…. ঈদগাঁওতে অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান উপলক্ষ মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামাবাদে বসতঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কক্সবাজারে সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও স্থানীয় সরকার প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আইপিএফটি নিয়ে পিনাকী ভট্টাচার্যের বক্তব্য: তথ্য, বাস্তবতা ও একজন সাবেক সেনা কর্মকর্তার প্রতিক্রিয়া রাঙামাটি চ্যাম্পিয়ন লিগে চ্যাম্পিয়ন বিলাইছড়ি ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

Reporter Name / ৫১ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্স-৩ ( কক্সবাজার সদর,রামু ও ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এমপি।

২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) এ অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি কামাল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত, জেলা বিএনপির সহ-সভাপতি এম.মমতাজ আহমদ, ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখার আমির সেলিম উল্লাহ জিহাদি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ,জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর তাজ জনি, উপজেলা যুবদলের আহবায়ক কামাল হোসেন।

এসময় ঈদগাঁও উপজেলা বিএনপি,যুবদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিদ্যালয় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন চারতলা একাডেমিক ভবন নির্মাণের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা