• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়িতে পার্বত্য মন্ত্রী সাচিংপ্রু জেরী মাদকের বিরুদ্ধে মহল্লা কমিটি গঠনের নির্দেশ ঈদগাঁও কলেজ গেইটস্থ মহাসড়কের পাশে দখলকৃত ফুটপাতে উচ্ছেদ অভিযান ঈদগাঁও-কক্সবাজার সড়কে হঠাৎ ভাড়া বৃদ্ধি :  যাত্রীদের মাঝে চাপাক্ষোভ বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ ঈদগাঁওতে অনিয়ন্ত্রিত ব্যাটারী চালিত যানের সংখ্যা বাড়ছে, যানজটে নাকাল ঈদগাঁওতে অনিয়ন্ত্রিত ব্যাটারী চালিত যানের সংখ্যা বাড়ছে, যানজটে নাকাল ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের উদ্যােগে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের উদ্যােগে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান বছরে প্রায় ১২ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা…. ঈদগাঁওতে অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান উপলক্ষ মতবিনিময় সভা অনুষ্ঠিত বছরে প্রায় ১২ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা…. ঈদগাঁওতে অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান উপলক্ষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

Reporter Name / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙামাটি জেলা প্রতিনিধি: নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক উপজেলা পর্যায়ে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নৃত্য, চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার হিসেবে নগদ অর্থ ও প্রাইজবন্ড দেওয়া হয়।

এর আগে গত সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ১টি কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হানুল ইসলাম (অ.দা.), উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমা, উপজেলা শিক্ষা অফিসার নিরালা কান্তি চাকমা এবং থানা পুলিশের এসআই  সিরাজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা