• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়িতে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ঘোষণা ঈদগাহ শাহ জব্বারিয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত  মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু বান্দরবানে গভীর রাতে ব্রিজের নিচে ইয়াবাসহ ৪ জনের কারাদণ্ড বান্দরবানে গভীর রাতে ব্রিজের নিচে ইয়াবাসহ ৪ জনের কারাদণ্ড বিলাইছড়িতে কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধুপূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত চন্দনাইশে বিশিষ্ট সমাজ সেবিকা খালেদা খানম আর নেই, জাপা’র শোক চন্দনাইশে বিশিষ্ট সমাজ সেবিকা খালেদা খানম আর নেই, জাপা’র শোক ছন্দনাইশে রোকেয়া খানমের মৃত্যুতে দক্ষিণ জেলা জাতীয় পার্টির শোক লামায় সড়কের বেহাল দশা,খানাখন্দে দুর্ভোগে সাধারণ মানুষ

ঈদগাহ শাহ জব্বারিয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত 

Reporter Name / ৪৪ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাহ শাহ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে অধ্যক্ষ মাওলানা মনছুর আলমের সভাপতিত্বে এবং শিক্ষক আবদুল গফুরের সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোরআন তেলাওয়াত ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের শুরুতেই আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে অতিথি ও শিক্ষকরা বক্তব্য দেন।

এরপর উদ্বোধনী ক্লাস ও সবক প্রদান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ক্লাস পরিচালনা করেন মুহাদ্দিস জসিম উদ্দিন মিছবাহ এবং সবক প্রদান অনুষ্ঠান পরিচালনা করেন ই-মাদ্রাসা টিআইয়ের পরিচালক সাইদুল করিম। অনুষ্ঠানে মাদ্রাসার সব শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা