• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Headline
মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে সামাজিক বনায়ন রক্ষায় কঠোর পদক্ষেপ নাইক্ষ্যংছড়ি লামায় বন্যায় ক্ষতিগ্রস্ত – ১০০ পরিবার পাবে নতুন ঘর আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন নাইক্ষ্যংছড়িতে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ঘোষণা ঈদগাহ শাহ জব্বারিয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত  মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু বান্দরবানে গভীর রাতে ব্রিজের নিচে ইয়াবাসহ ৪ জনের কারাদণ্ড বান্দরবানে গভীর রাতে ব্রিজের নিচে ইয়াবাসহ ৪ জনের কারাদণ্ড বিলাইছড়িতে কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধুপূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত চন্দনাইশে বিশিষ্ট সমাজ সেবিকা খালেদা খানম আর নেই, জাপা’র শোক চন্দনাইশে বিশিষ্ট সমাজ সেবিকা খালেদা খানম আর নেই, জাপা’র শোক

মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে সামাজিক বনায়ন রক্ষায় কঠোর পদক্ষেপ

Reporter Name / ২৪ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

​নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মেহরঘোনা রেঞ্জের অধীনস্থ ধলিরছড়া বিটে বনায়ন রক্ষায় কঠোর পদক্ষেপ নিলেন রেঞ্জ কর্মকর্তা। এমনকি গাছ কাটার অপরাধে অভিযান চালিয়ে পাঁচজন কে আটকসহ মামলাও দায়ের করা হয়।

​সূত্র মতে, ধলিরছড়া বিটের ২০১৭-১৮ ও ২০১৮ ১৯ অর্থবছরে সৃজিত বাগানের মূল্যবান গাছ কাটার উদ্দেশ্যে একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। বন বিভাগের জনবল সংকটকে সুযোগ হিসেবে ব্যবহার করে অপরাধীরা গাছ কাটার নানান পাঁয়তারা করে আসছিল। বন বিভাগ সজাগ এবং সতর্ক থাকায় সে চক্রান্ত নস্যাৎ করে দিয়ে গাছ কর্তন কারীদের আটক করা সম্ভব হয়।

​জানা যায়, সরকারি বন সম্পদ রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে ২০২৫-২৬ মেয়াদে বনের গাছ কাটার অভিযোগে এ পর্যন্ত পাঁচজন আসামিকে গ্রেফতার পূর্বক আদালতে  চালান দেয়া হয়। তাদের বিরুদ্ধে ছয়টি মামলাও দায়ের করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, হরিতলার সাইফুল ইসলাম, গোলালীরজুম এলাকার রিদোয়ান,একই এলাকার মো: বেলাল, জসিম উদ্দিন ও পানিরছড়া মুরাপাড়ার মনছুর আলম।

মেহরঘোনা রেঞ্জের চৌকস কর্মকর্তা ইসমাইল হোসেনের নেতৃত্বেও বিট কর্মকর্তা আব্দুছ সামাদ এর সহযোগিতায় সতর্ক অবস্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

​রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, জনবল সংকট থাকা সত্ত্বেও বন ও পরিবেশ রক্ষায় বন বিভাগ সর্বদা সজাগ রয়েছে। উপকারভোগীদের সক্রিয় অংশগ্রহণ বন রক্ষায় আরো সফলতা আনবে। সরকারি বন সম্পদ ধ্বংসকারীদের বিরুদ্ধে ঝটিকা অভিযানও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা