• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়িতে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ঘোষণা ঈদগাহ শাহ জব্বারিয়া আলিম মাদ্রাসায় নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত  মাদক ও সীমান্ত অপরাধ রোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন, কক্সবাজারকে করা হবে আধুনিক পর্যটন নগরী” —পার্বত্য মন্ত্রী সাচিং প্রু বান্দরবানে গভীর রাতে ব্রিজের নিচে ইয়াবাসহ ৪ জনের কারাদণ্ড বান্দরবানে গভীর রাতে ব্রিজের নিচে ইয়াবাসহ ৪ জনের কারাদণ্ড বিলাইছড়িতে কুতুব দিয়া সদ্ধর্মোদয় বৌদ্ধ বিহারে মধুপূর্ণিমা উপলক্ষে সংঘদান অনুষ্ঠিত চন্দনাইশে বিশিষ্ট সমাজ সেবিকা খালেদা খানম আর নেই, জাপা’র শোক চন্দনাইশে বিশিষ্ট সমাজ সেবিকা খালেদা খানম আর নেই, জাপা’র শোক ছন্দনাইশে রোকেয়া খানমের মৃত্যুতে দক্ষিণ জেলা জাতীয় পার্টির শোক লামায় সড়কের বেহাল দশা,খানাখন্দে দুর্ভোগে সাধারণ মানুষ

নাইক্ষ্যংছড়িতে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ঘোষণা

Reporter Name / ২৭ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান এবং চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নাইক্ষ্যংছড়ি সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে এসব সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আব্দুল হামিদের সঞ্চালনায় এবং উপজেলা আমীর মো. আবু নাছেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আব্দুচ সালাম আজাদ।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের তত্ত্বাবধায়ক অধ্যাপক হামেদ হাসান, শ্রমিককল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সহসভাপতি রফিক বশরী, নাইক্ষ্যংছড়ি শ্রমিক বিভাগের সভাপতি রফিক আহম্মেদ, নাইক্ষ্যংছড়ি সদর জামায়াতের আমীর মাস্টার আব্দুল গফুর, বাইশারী সদর জামায়াতের আমীর সেলিম উদ্দিন, বান্দরবান জেলা শিবিরের সাবেক সভাপতি নুরুল আবছার এবং ছাত্রশিবিরের নাইক্ষ্যংছড়ি উপজেলা সভাপতি নূর সাদেক। এ ছাড়া উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরাও সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আব্দুচ সালাম আজাদ উপজেলা চেয়ারম্যান পদে আব্দুল মান্নান, ভাইস চেয়ারম্যান পদে অ্যাডভোকেট কামরুল আমিন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উম্মে সালমার নাম ঘোষণা করেন।
এ ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ঘুমধুম ইউনিয়নে মো. হামিদুল হক, দোছড়ি ইউনিয়নে নুরুল আজিজ, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে উপজেলা আমীর মো. আবু নাছের এবং বাইশারী ইউনিয়নে মওলানা রফিক বশরীর নাম ঘোষণা করা হয়। তবে সোনাইছড়ি ইউনিয়নে কোনো সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
সমাবেশে ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের পক্ষে এখন থেকেই সাংগঠনিকভাবে কাজ শুরু করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং নির্বাচনী কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে এস এম আব্দুচ সালাম আজাদ বলেন, ইসলামের বিপরীতে যা কিছু রয়েছে, তা তাগুত। জামায়াতে ইসলামীর আকিদা কোরআন ও সুন্নাহভিত্তিক। তিনি বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিভিন্ন ফতোয়া ও অপপ্রচার চালানো হচ্ছে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বিরোধী দলে থাকার সময়ের তুলনায় বর্তমানে দলটির বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য ও ফতোয়া বেশি দেওয়া হচ্ছে। এসব বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে কোরআন-সুন্নাহর আলোকে নিজেদের আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান তিনি।
সমাবেশে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. আবু নাছেরের সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দায়িত্বশীল সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা