নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাহ শাহ জব্বারিয়া আদর্শ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে অধ্যক্ষ মাওলানা মনছুর আলমের সভাপতিত্বে এবং শিক্ষক আবদুল গফুরের সঞ্চালনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোরআন তেলাওয়াত ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের শুরুতেই আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে অতিথি ও শিক্ষকরা বক্তব্য দেন।
এরপর উদ্বোধনী ক্লাস ও সবক প্রদান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ক্লাস পরিচালনা করেন মুহাদ্দিস জসিম উদ্দিন মিছবাহ এবং সবক প্রদান অনুষ্ঠান পরিচালনা করেন ই-মাদ্রাসা টিআইয়ের পরিচালক সাইদুল করিম। অনুষ্ঠানে মাদ্রাসার সব শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।