নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মেহরঘোনা রেঞ্জের অধীনস্থ ধলিরছড়া বিটে বনায়ন রক্ষায় কঠোর পদক্ষেপ নিলেন রেঞ্জ কর্মকর্তা। এমনকি গাছ কাটার অপরাধে অভিযান চালিয়ে পাঁচজন কে আটকসহ মামলাও দায়ের করা হয়।
সূত্র মতে, ধলিরছড়া বিটের ২০১৭-১৮ ও ২০১৮ ১৯ অর্থবছরে সৃজিত বাগানের মূল্যবান গাছ কাটার উদ্দেশ্যে একটি চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। বন বিভাগের জনবল সংকটকে সুযোগ হিসেবে ব্যবহার করে অপরাধীরা গাছ কাটার নানান পাঁয়তারা করে আসছিল। বন বিভাগ সজাগ এবং সতর্ক থাকায় সে চক্রান্ত নস্যাৎ করে দিয়ে গাছ কর্তন কারীদের আটক করা সম্ভব হয়।
জানা যায়, সরকারি বন সম্পদ রক্ষায় কঠোর ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে ২০২৫-২৬ মেয়াদে বনের গাছ কাটার অভিযোগে এ পর্যন্ত পাঁচজন আসামিকে গ্রেফতার পূর্বক আদালতে চালান দেয়া হয়। তাদের বিরুদ্ধে ছয়টি মামলাও দায়ের করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, হরিতলার সাইফুল ইসলাম, গোলালীরজুম এলাকার রিদোয়ান,একই এলাকার মো: বেলাল, জসিম উদ্দিন ও পানিরছড়া মুরাপাড়ার মনছুর আলম।
মেহরঘোনা রেঞ্জের চৌকস কর্মকর্তা ইসমাইল হোসেনের নেতৃত্বেও বিট কর্মকর্তা আব্দুছ সামাদ এর সহযোগিতায় সতর্ক অবস্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, জনবল সংকট থাকা সত্ত্বেও বন ও পরিবেশ রক্ষায় বন বিভাগ সর্বদা সজাগ রয়েছে। উপকারভোগীদের সক্রিয় অংশগ্রহণ বন রক্ষায় আরো সফলতা আনবে। সরকারি বন সম্পদ ধ্বংসকারীদের বিরুদ্ধে ঝটিকা অভিযানও আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।