• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
Headline
পটিয়ায় মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির বর্ণাঢ্য আয়োজনে জশনে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পর্ষদের উপদেষ্টাও আহ্বায়ক কমিটির অনুমোদন লাভ ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পর্ষদের উপদেষ্টাও আহ্বায়ক কমিটির অনুমোদন লাভ কেশবপুরে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জালালাবাদে অর্থাভাবে ধুঁকছেন সংগীত শিল্পী শাহ আব্দুল হক, সহযোগিতার আবেদন লামায় সড়কের দুই পাশে ঝোপঝাড়, প্রতিনিয়ত ডাকাতি-ছিনতাই ঘটনা ঘটছে রাজস্থলীতে এমপির প্রতিনিধি হলেন আবুল হাসেম । বাঙ্গালহালিয়াতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ,,, ট্রাইবেকারে রাজস্থলী বাজার একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন খন্ডকাটা কেএফসি একাদশ মেহেরঘোনা রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে সামাজিক বনায়ন রক্ষায় কঠোর পদক্ষেপ নাইক্ষ্যংছড়ি লামায় বন্যায় ক্ষতিগ্রস্ত – ১০০ পরিবার পাবে নতুন ঘর আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন

লামায় সড়কের দুই পাশে ঝোপঝাড়, প্রতিনিয়ত ডাকাতি-ছিনতাই ঘটনা ঘটছে

Reporter Name / ২৩ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের লামা-চকরিয়া সড়কের ইয়াংছা বাজার হতে হাঁসেরদিঘি পর্যন্ত প্রায় ১১/১৩ কিলোমিটার সড়কের দুই পাশ দীর্ঘদিন ধরে ঝোপঝাড়ে আচ্ছাদিত হয়ে আছে। এতে করে রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ায় প্রতিনিয়িত ঘটছে দুর্ঘটনা। পাশাপাশি ডাকাতি, মাদকসেবন,ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড ঘটায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। সড়কটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে সড়ক ও জনপথ বিভাগ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখাযায়, এই রোডে চলাচলকারী যাত্রীবাহি বাসের ড্রাইভার ও স্থানীয়দের অভিযোগ, লামা ও আলীকদম দুই উপজেলার প্রায় তিনলাখ মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। সড়কের পাশে বেড়ে ওঠা ঘন ঝোপঝাড়ের কারণে বেশ কিছু জায়গা দিনের বেলাতেও নির্জন ও আড়ালযুক্ত হয়ে পড়েছে। এসব স্থানে অপরাধমূলক কর্মকান্ড ঘটছে। এই সড়কে নিয়মিত যাতায়াত করেন ঔষধ কোম্পানির এমআর মাহমুদুল হক। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ঝোপঝাড় পরিষ্কার না করায় রাস্তার পরিবেশ নষ্ট হয়ে গেছে। এর সুযোগ নিয়ে কিছু উচ্ছৃঙ্খল যুবক এসব জঙ্গলের আড়ালকে অপরাধমূলক কাজে ব্যবহার করছে। ফলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে ভয় পাচ্ছেন।সড়কের পাশে কবিরার দোকান বাজারের রেস্টুরেন্টের মালিক ফরিদুল ইসলাম জানান, বাহির থেকে আসা পর্যটকরা প্রায়সময় ছিনতাইয়ের শিকার হচ্ছে। সন্ধ্যার পর রেস্টুরেন্টে আসা অতিথিদের নিরাপত্তা নিয়ে তাদের বাড়তি সতর্ক থাকতে হয়। মোটর সাইকেল বা গাড়িতে আসা লোকজনকে লুট করে অভিযুক্তরা ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ায় তাদের শনাক্ত বা আটক করা কঠিন হয়ে পড়ে।

স্থানীয়দের মতে, সড়কের দুই পাশে নিয়মিত পরিচর্যা ও আগাছা পরিষ্কার করা হলে দৃশ্যমানতা বাড়বে এবং অপরাধীদের লুকিয়ে থাকার সুযোগ কমবে। এতে সন্ধ্যার পর নারী, শিশু ও বয়স্কদের চলাচলে তৈরি হওয়া আতঙ্কও কমবে। নিরাপত্তার স্বার্থে সড়কটির গুরুত্বপূর্ণ ও নির্জন অংশে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। এতে সড়কটিতে অপরাধের ঝুঁকি কমবে বলে মনে করেন তারা।সড়ক ও জনপথ বিভাগ বান্দরবানের উপ-সহকারী প্রকৌশলী ও লামা-চকরিয়া সড়কের দায়িত্বরত অফিসার অংশুই প্রু মার্মা বলেন, শীঘ্রই সড়কটির দু’পাশের ঝোপঝাড় পরিস্কার করা হবে। বর্ষাকাল হওয়ায় পরিস্কার করলে কয়েকদিন পরে আবারো জঙ্গলে উঠে যাচ্ছে।লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ প্রতিবেদক’কে বলেন, সড়কের নিরাপত্তা বাড়াতে রাস্তাটির দু’পাশ পরিস্কার রাখা জরুরি। জনগণের যানমালের হেফাজত করতে নিয়মিত পুলিশি টহল রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা