• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Headline
সকলে মিলে উদ্যোগ নিলে বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তোলা কঠিন কিছু নয়— মন্ত্রী সাচিং প্রু এমপি পোকখালীতে মৎস্যঘেরে বিষ প্রয়োগ, সর্বস্বান্ত ৮চাষী,ব্যাপক ক্ষয়ক্ষতি পটিয়ায় প্রতিপক্ষের হামলায় মসজিদের মোতোল্লি আহত বিলাইছড়িতে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ একজন আটক লামায় হাত-পা বাঁধা অবস্থায় ছগির নামে একজন লাশ উদ্ধার পটিয়ায় মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির বর্ণাঢ্য আয়োজনে জশনে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পর্ষদের উপদেষ্টাও আহ্বায়ক কমিটির অনুমোদন লাভ ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পর্ষদের উপদেষ্টাও আহ্বায়ক কমিটির অনুমোদন লাভ কেশবপুরে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জালালাবাদে অর্থাভাবে ধুঁকছেন সংগীত শিল্পী শাহ আব্দুল হক, সহযোগিতার আবেদন

পটিয়ায় প্রতিপক্ষের হামলায় মসজিদের মোতোল্লি আহত

Reporter Name / ২৩ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া পৌরসভা সদরে  মসজিদের দোকান ভাড়া আদায়কে কেন্দ্র করে মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। হামলায় আহত আবু ছিদ্দিক (৫৬) পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বৈলতলী রোড এলাকার বাসিন্দা ও মরহুম  হাজী আবদুস ছাত্তারের ছেলে।

২৬ সেপ্টেম্বর  শনিবার রাত ৮টার দিকে পটিয়া পৌর সদরের বৈলতলী রোড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর আহত মোতোয়াল্লি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে  চিকিৎসা গ্রহণ করেছেন। থানার অভিযোগ ও

স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ‘হাজী আবদুস সাত্তার জামে মসজিদ’-এর একটি দোকান পাঁচ বছরের জন্য ভাড়া নেন  শাহজাহান চৌধুরী নামে এক ব্যাক্তি । তিনি পরবর্তীতে দোকানটি মো. ইমরান নামের এক ব্যক্তির কাছে উপ-ভাড়াটিয়া (সাব-লেট) হিসেবে হস্তান্তর করেন। শনিবার রাতে মসজিদের মোতোয়াল্লি আবু ছিদ্দিক বকেয়া ভাড়া আদায় করতে গেলে প্রথমে উপ-ভাড়াটিয়া ইমরানের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

পরে  শাহজাহান চৌধুরী ঘটনাস্থলে এলে তার সঙ্গেও মোতোয়াল্লির কথা-কাটাকাটি শুরু হয়। এর একপর্যায়ে শাহজাহান চৌধুরী ও তার সহযোগীরা মোতোয়াল্লি আবু ছিদ্দিককে কিল-ঘুষি মেরে রক্তাক্ত করেন বলে অভিযোগ ওঠে।

আহত মোতোয়াল্লি আবু ছিদ্দিক অভিযোগ করে বলেন, শাহজাহান চৌধুরী ও তার এক সহযোগীর নেতৃত্বে আমার ওপর পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। মূলত মসজিদ কমিটিকে পাওনা ভাড়া না দেওয়ার উদ্দেশেই তারা এই ঘটনা ঘটিয়েছে।

তবে শাহজাহান চৌধুরী  বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে বলেন, উক্ত মসজিদ কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাহান চৌধুরী আমি । তিনি দাবি করেন, মোতোয়াল্লি নিজেই অতর্কিতভাবে বাকবিতণ্ডায় লিপ্ত হন। আমি তাকে কোনো মারধর বা কিল-ঘুষি মারিনি,তিনি একটি রিকশার সঙ্গে ধাক্কা লেগে আঘাতপ্রাপ্ত হয়েছেন। আবু ছিদ্দিক দাবি করেন এসংক্রান্ত বিষয়ে প্রতিকার প্রার্থনা করে শনিবার রাতে পটিয়া থানায় দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০/১২ জনের  বিরুদ্ধে  অভিযোগ দায়ে করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা