• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Headline
সকলে মিলে উদ্যোগ নিলে বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তোলা কঠিন কিছু নয়— মন্ত্রী সাচিং প্রু এমপি পোকখালীতে মৎস্যঘেরে বিষ প্রয়োগ, সর্বস্বান্ত ৮চাষী,ব্যাপক ক্ষয়ক্ষতি পটিয়ায় প্রতিপক্ষের হামলায় মসজিদের মোতোল্লি আহত বিলাইছড়িতে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ একজন আটক লামায় হাত-পা বাঁধা অবস্থায় ছগির নামে একজন লাশ উদ্ধার পটিয়ায় মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির বর্ণাঢ্য আয়োজনে জশনে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পর্ষদের উপদেষ্টাও আহ্বায়ক কমিটির অনুমোদন লাভ ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পর্ষদের উপদেষ্টাও আহ্বায়ক কমিটির অনুমোদন লাভ কেশবপুরে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জালালাবাদে অর্থাভাবে ধুঁকছেন সংগীত শিল্পী শাহ আব্দুল হক, সহযোগিতার আবেদন

বিলাইছড়িতে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ একজন আটক

Reporter Name / ৬৯ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙামাটি জেলা প্রতিনিধি: ২৯ বীর বিলাইছড়ি সেনা জোনের অধীনে ফারুয়া আর্মি ক্যাম্পের টহল দলের অভিযানে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রবিবার (২৬ সেপ্টেম্বর) বিলাইছড়ি থানা সূত্রে এ তথ্য জানা গেছে। আটক ব্যক্তিকে থানায় সোপর্দ করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে বলে জানা গেছে।
থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিলাইছড়ি থানাধীন ফারুয়া বাজার সংলগ্ন এলাকায় একটি ইঞ্জিনচালিত বোটে অভিযান চালায় ২৯ বীর বিলাইছড়ি জোনের ফারুয়া আর্মি ক্যাম্পের টহল দল। এ সময় চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে স্থানান্তরের সময় ৫৪ বস্তা ইউরিয়া সারসহ এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম কার্তিক তঞ্চঙ্গ্যা (২৬)। তিনি রাঙামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুমিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বগাখালী বিজিবি ক্যাম্প সংলগ্ন সায়চল রাস্তা এলাকার বাসিন্দা।
দুর্গম এলাকা এবং নেটওয়ার্ক সংযোগ না থাকায় এ বিষয়ে আটক ব্যক্তি, তার পরিবারের সদস্য কিংবা সংশ্লিষ্ট অন্য কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা