• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
Headline
সকলে মিলে উদ্যোগ নিলে বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তোলা কঠিন কিছু নয়— মন্ত্রী সাচিং প্রু এমপি পোকখালীতে মৎস্যঘেরে বিষ প্রয়োগ, সর্বস্বান্ত ৮চাষী,ব্যাপক ক্ষয়ক্ষতি পটিয়ায় প্রতিপক্ষের হামলায় মসজিদের মোতোল্লি আহত বিলাইছড়িতে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ একজন আটক লামায় হাত-পা বাঁধা অবস্থায় ছগির নামে একজন লাশ উদ্ধার পটিয়ায় মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির বর্ণাঢ্য আয়োজনে জশনে ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পর্ষদের উপদেষ্টাও আহ্বায়ক কমিটির অনুমোদন লাভ ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পর্ষদের উপদেষ্টাও আহ্বায়ক কমিটির অনুমোদন লাভ কেশবপুরে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জালালাবাদে অর্থাভাবে ধুঁকছেন সংগীত শিল্পী শাহ আব্দুল হক, সহযোগিতার আবেদন

লামায় হাত-পা বাঁধা অবস্থায় ছগির নামে একজন লাশ উদ্ধার

Reporter Name / ৪৪ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় মো. ছগির (৪৫) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে লামা থানা পুলিশ।রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরঝিরি এলাকায় জুমে কাজ করতে গিয়ে স্থানীয় জুমিয়ারা একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি স্থানীয়দের জানালে লামা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।নিহত মো. ছগির রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার নুর হোসেনের ছেলে।রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরে নিহতের স্বজনরা লাশটি ছগিরের বলে শনাক্ত করেন। পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।তবে কী কারণে এবং কারা তাকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ প্রতিবেদককে বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা