• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
Headline
ঈদগড়ে সামাজিক বনায়নের গাছ কাটায় দুইজন আটক ঈদগড়ে সামাজিক বনায়নের গাছ কাটায় দুইজন আটক ঈদগড়ে সামাজিক বনায়নের গাছ কাটায় দুইজন আটক কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। ইসলামাবাদ রেল স্টেশনসহ আশপাশ এলাকা পরিদর্শন রেলওয়ে পুলিশ ইন্সপেক্টরের বন্যহাতির আক্রমণে লামায় ক্ষতিগ্রস্ত ৬৬ পরিবার পেল ২১ লাখ ৫৯ হাজার টাকা ইসলামাবাদে কাজীর মৃত্যু পরবর্তী পদটি শূন্য : ভোগান্তিতে এলাকাবাসী, নিয়োগ দাবী নাইক্ষ্যংছড়িতে-৩৪ বিজিবির অভিযানে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার বান্দরবানে পাহাড়ের বুকে রহস্যের সুড়ঙ্গ, অন্ধকার পেরোলেই আলো পটিয়া রেলওয়ে ষ্টেশনে যাএী সেবা মান বৃদ্ধি জনমনে স্বস্তি স্টেশন মাস্টার আবদুস সালাম

ঈদগাঁওতে দুশতাধিক পরিবার দীর্ঘ ৩৮ ঘন্টা পর বিদ্যুৎ পেলো

Reporter Name / ৪৩ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

সম্প্রতি কক্সবাজারের ঈদগাঁওয়ের মধ্যম মাইজ পাড়ায় অতিবৃষ্টির কারণে ট্রান্সমিটারসহ দুইটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে মাটিতে পড়ে যায়। এতে এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে উদ্বেগও দেখা দিয়েছিল। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার পর থেকে 
বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়াও তার ছেড়ার ফলে বিদ্যুৎবিহীন রয়েছিল দুইশতাধিক পরিবার। সেই বিদ্যুৎ পেল দীর্ঘ ৩৮ ঘন্টা পর। 

জানা যায়, ১ অক্টোবর ( বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টার দিকে ঈদগাঁও জোনাল অফিসের টিকাদারসহ লোকজন এলাকায় এসে ভাঙ্গন কৃত পয়েন্টে নতুন খুঁটি বসাতে গেলে স্থানীয় সাকের আহমদের ছেলেরা তাদের বসতবাড়ীর উপর বৈদ্যুতিক খুঁটিটি সরিয়ে ফেলতে বলে ও ঐ খুঁটিটে বিদ্যুৎ সংযোগ না দিতে বাঁধা প্রদান করেন। এরপরেই তর্কাতর্কি সৃষ্টি হয় এলাকার লোকজনের সাথে।

পরবর্তীতে এলাকার বেশকিছু লোকজন মিলে পবিস ঈদগাঁও জোনাল অফিসের ডিজিএমের সাথে স্বাক্ষাৎ করেন। তিনি ঈদগাঁও থানায় লিখিত অভিযোগের পরামর্শ প্রদান করেছেন।

এরপর ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীর সাথে মিলিত হলে তিনি তাৎক্ষণিক ইউপি সদস্য বজলুল রশিদ, আমির হোসেনকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। পরে ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী নিজে ঘটনা স্থল মাইজ পাড়ায় এসে সৃষ্ট সমস্যার সমাধান করে বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করে বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে। 

স্থানীয় নুরুল কবির, হাফেজ ছলিম, আনছারুল করিমসহ অনেকে জানান, খুঁটিটা দীর্ঘদিন ধরে উক্ত স্থানে ছিল। হঠাৎ করে ঐ খুঁটিটে বিদ্যুৎ সংযোগ না করায় এলাকাবাসীর সাথে মনোমালিন্য সৃষ্টি হয়। পরে সমস্যার সমাধান হয়।

জাহেদুল ইসলাম, ছানি, রুপায়ন ইসলাম, নুরুল হুদা জানান, দীর্ঘ ৩৮ ঘন্টা পর নানান ছড়াই উৎরাই পেরিয়ে বিদ্যুৎ পেল দুশতাধিক পরিবার।

এই সময়ে ফ্রিজে রক্ষিত খাদ্য সামগ্রী নষ্ট হয়ে পড়ে। বিদ্যুৎ সংযোগের সুব্যবস্থা করায় ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী এবং স্থানীয় মেম্বার বজলুল রশিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা