• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Headline
পটিয়া রেলওয়ে ষ্টেশনে যাএী সেবা মান বৃদ্ধি জনমনে স্বস্তি স্টেশন মাস্টার আবদুস সালাম পটিয়া রেলওয়ে ষ্টেশনে যাএী সেবা মান বৃদ্ধি জনমনে স্বস্তি স্টেশন মাস্টার আবদুস সালাম পটিয়া রেলওয়ে ষ্টেশনে যাএী সেবা মান বৃদ্ধি জনমনে স্বস্তি স্টেশন মাস্টার আবদুস সালাম বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ঈদগাঁওতে পাঠদান বন্ধ রেখে বেতন উত্তোলন বিলাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা ঈদগাঁওতে দুশতাধিক পরিবার দীর্ঘ ৩৮ ঘন্টা পর বিদ্যুৎ পেলো হাতির আবাসস্থলে দখলের চাপ, চুনতি অভয়ারণ্যে বাড়ছে ছনখোলা হাতির আবাসস্থলে দখলের চাপ, চুনতি অভয়ারণ্যে বাড়ছে ছনখোলা হাতির আবাসস্থলে দখলের চাপ, চুনতি অভয়ারণ্যে বাড়ছে ছনখোলা

পটিয়া রেলওয়ে ষ্টেশনে যাএী সেবা মান বৃদ্ধি জনমনে স্বস্তি স্টেশন মাস্টার আবদুস সালাম

Reporter Name / ২০ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া রেলওয়ে স্টেশনে যাত্রী নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার আবদুস সালাম ভূঞা। তাঁর দাবি, নিয়মিত নজরদারি, সিসিটিভি ক্যামেরার আওতায় আনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন টিমের তৎপরতার কারণে বর্তমানে স্টেশনটি আগের তুলনায় অনেক বেশি নিরাপদ ও সুশৃঙ্খল।

পটিয়া রেলওয়ে স্টেশন মাস্টার আবদুস সালাম ভূঞা বলেন, তিনি পটিয়া ষ্টেশনে যোগদান করা পর থেকে স্টেশনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ, স্টেশন চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং যাত্রীসেবার মান উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, “অতীতের বিভিন্ন সমস্যা দূর করে পটিয়া রেলওয়ে স্টেশনকে নিরাপদ পরিবেশে নিয়ে আসার চেষ্টা করছি। বর্তমানে স্টেশনটি সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট টিমগুলোও কাজ করছে। যাত্রীদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।

বাংলাদেশ রেলওয়ের নাগরিক সনদে স্টেশন ও ট্রেনে যাত্রীদের নিরাপত্তার জন্য জিআরপি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর তৎপরতার রয়েছে।

একই সঙ্গে স্টেশন চত্বরে সিসিটিভির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থাও রেলওয়ের সেবা কাঠামোর অংশ।

পটিয়া রেলওয়ে স্টেশন দক্ষিণ চট্টগ্রামের গুরুত্বপূর্ণ রেল যোগাযোগকেন্দ্রগুলোর একটি। চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ চালুর পর এ স্টেশনের গুরুত্ব আরও বেড়েছে পটিয়া সচেতন জনগণের দাবি।

প্রতিদিন বিভিন্ন শ্রেণির যাত্রী এ স্টেশন ব্যবহার করেন। ফলে স্টেশনে যাত্রী নিরাপত্তা, টিকিট ব্যবস্থাপনা, প্ল্যাটফর্মের পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সাম্প্রতিক সময়েও পটিয়া রেলপথকে ঘিরে বিভিন্ন ঘটনায় নিরাপত্তার বিষয়টি আলোচনায় এসেছে। গত ২১ সেপ্টেম্বর পটিয়ার চক্রশালা এলাকায় কক্সবাজার এক্সপ্রেস একটি মিনি কভার্ড ভ্যানকে ধাক্কা দিলে ট্রেনের একটি কোচ লাইনচ্যুত হয়। ওই ঘটনায় পটিয়া স্টেশন মাস্টার আবদুস সালাম দুর্ঘটনার তথ্য গণমাধ্যমকে জানিয়েছিলেন।

এ ছাড়াও পটিয়া রেলওয়ে ষ্টেশন এরিয়া এলাকায় পটিয়া থানার ওসি জিয়াউল হক এর নেতৃত্বে পুলিশ মাদকবিরোধী অভিযান অব্যহত রয়েছে। স্থানীয় যাত্রীদের প্রত্যাশা অনুয়ায়ী

স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি নিয়মিত টহল, পর্যাপ্ত আলোকসজ্জা, সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা নিশ্চিত এবং যাত্রীদের অভিযোগ দ্রুত সমাধানের ব্যবস্থা অব্যাহত রয়েছে বলে দৈনিক জনতা কে জানান পটিয়া রেলওয়ে ষ্টেশন মাষ্টার আবদুস সালাম ভুইঁয়া। তিনি জানান,
পটিয়া রেলওয়ে স্টেশনকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও যাত্রীবান্ধব স্টেশন হিসেবে গড়ে তুলতে রেলওয়ে কর্তৃপক্ষকাজ করছেন। সরকার রেলওয়ে যাএীদর সেবার মান উন্নয়নে যে পরিকল্পনা গ্রহণ করেছে পটিয়া রেলওয়ে ষ্টেশনে তাহা বাস্তবায়ন করা হচ্ছে। তবে রেল যাএীদের নিরাপদ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় জনগণের সমন্বিত ভূমিকা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।পটিয়া সচেতন মহল মনে করেন।

অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমান স্টেশন মাস্টার আবদুস সালাম ভূঞা পটিয়া রেলওয়ে ষ্টেশনে ইনচার্জ হিসেবে যোগদান করার পর স্টেশনের শান্তি শৃঙ্খলা সার্বিক পরিবেশ পরিস্থিতি, পরিস্কার পরিছন্নতা ফিরে এসেছে। ফলে রেলওয়ে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানান এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা