• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

নাইক্ষ্যংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Reporter Name / ৪৫ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা ও উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ নির্মাণে
৬০ বছর’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
আলোচনা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি হলো শিক্ষা। আর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের আধুনিক জ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষাদানের সঙ্গে নিজেদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি শিক্ষকদের যথাযথ মর্যাদা, সুযোগ-সুবিধা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
সভায় বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি হাজি কালাম সরকারি কলেজের শিক্ষক এবিএম মোজাহিদুল ইসলাম বাতেন, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক প্রকাশ কান্তি দে, নাইক্ষ্যংছড়ি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাসরীন সুলতানা এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম।
বক্তারা বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা