• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

লামায় পাহাড় কাটার দায়ে ১৩ ইটভাটাকে জরিমানা

Reporter Name / ৩৫ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ১৩ ইটভাটাকে ২৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। বান্দরবান জেলা প্রশাসন ও লামা উপজেলা প্রশাসন যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এই জরিমানা করেন। পাহাড় কাটার দায়ে লামায় ১৩ ইটভাটাকে জরিমানা সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে ৩ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।পাহাড় কাটার দায়ে লামায় ১৩ ইটভাটাকে জরিমানা অভিযানে নতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মঈন উদ্দিন ও বান্দরবানের সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সারোয়ার হোসেন এবং অভিযান পরিচালনাকালে সহযোগিতায় ছিলেন,পরিবেশ অধিদপ্তর বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান, পরিবেশ অধিদপ্তর বান্দরবানের উপপরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন’সহ প্রশাসনরা।

লামা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ফাইতং ইউনিয়নে ৩১ ইটভাটার মধ্যে ১৩ ইটভাটাকে মোট ২৯ লক্ষ টাকা জরিমানা করা হয়। পাহাড় বা টিলা কর্তন করে পরিবেশগত ভারসাম্য নষ্ট করা এবং ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করার কারনে মূলত এই জরিমানা করা হয়।লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মঈন উদ্দিন বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(খ) ধারা লংঘনে ১৫ (১) (৫) ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন,২০১৩ এর ১৫ ধারায় তাদেরকে জরিমানা করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা