• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড

Reporter Name / ২৪ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চোলাই মদসহ ৩ ব্যক্তিকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (৫ অক্টোবর) বিকেলে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মংচিংনু মারমার নেতৃত্বে উপজেলার ইসলামপুর নাপিত খালী বটতলী ও ঈদগাঁও ভোমরিয়াঘোনা মন্ডল পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-নুরুল আলম, মোহাম্মদ হাছান  ও বেদারুল ইসলাম। অভিযানকালে তাঁদের কাছ থেকে চোলাই মদ উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নুরুল আলমকে ১৫ দিন,মোহাম্মদ হাছানকে ৩দিন,বেদারুল ইসলামকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৬শটাকা অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। 

অভিযানে ঈদগাঁও থানার পুলিশ সদস্যদের পাশা পাশি আনসার ও স্থানীয়রা সহযোগিতা করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা