• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Headline
‎ইসলামাবাদে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জন সচেতনতামূলক কর্মসূচি লামায় সার্টিফিকেট নেওয়ার কথা বলে নিখোঁজ তিন শিক্ষার্থী খোঁজ চাই পরিবার ইসলামপুরে ইয়াবাসহ আটক ২, পুলিশের হাতে সোপর্দ ইসলামপুরে ইয়াবাসহ আটক ২, পুলিশের হাতে সোপর্দ বিলাইছড়ির ধুপপানি এলাকায় অসহায় পরিবারের পাশে মানবিক ইউএনও অভি দাশ ইসলামপুরে মুক্তিযোদ্ধা ইসলাম আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় ৩৭ শিক্ষার্থীর বিদায় সংবর্ধনা…. ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ফাজিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করল ঈদগাঁও উপজেলা প্রশাসন রাজস্থলীতে দুর্যোগ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।

ইসলামপুরে ইয়াবাসহ আটক ২, পুলিশের হাতে সোপর্দ

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও উপজেলার ইসলামপুরের নাপিতখালী বটতলী বাজারে অভিযান চালিয়ে ১৮ পিস ইয়াবাসহ দুজনকে আটক করে বাজার কমিটি।পরে তাদেরকে ঈদগাঁও থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

​জানা যায়, মঙ্গলবার বাজার কমিটির উপদেষ্টা নুরুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বটতলী ‘ছেনোয়ারা প্লাজা’ নামক একটি হোটেলে তল্লাশি চালিয়ে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা ব্যবসার সাথে জড়িত অভিযোগে দুজনকে হাতেনাতে আটক করে বাজার কমিটি।

​উদ্ধারকৃত ইয়াবাসহ আটকদের প্রথমে ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ঈদগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

​এ বিষয়ে স্থানীয় সচেতন মহল জানান, মাদক নির্মূলে বাজার কমিটির এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা