• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Headline
‎ইসলামাবাদে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জন সচেতনতামূলক কর্মসূচি লামায় সার্টিফিকেট নেওয়ার কথা বলে নিখোঁজ তিন শিক্ষার্থী খোঁজ চাই পরিবার ইসলামপুরে ইয়াবাসহ আটক ২, পুলিশের হাতে সোপর্দ ইসলামপুরে ইয়াবাসহ আটক ২, পুলিশের হাতে সোপর্দ বিলাইছড়ির ধুপপানি এলাকায় অসহায় পরিবারের পাশে মানবিক ইউএনও অভি দাশ ইসলামপুরে মুক্তিযোদ্ধা ইসলাম আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় ৩৭ শিক্ষার্থীর বিদায় সংবর্ধনা…. ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ফাজিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করল ঈদগাঁও উপজেলা প্রশাসন রাজস্থলীতে দুর্যোগ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।

ইসলামপুরে মুক্তিযোদ্ধা ইসলাম আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়

Reporter Name / ৩৩ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার মুক্তিযোদ্ধা ইসলাম আহমেদকে দাফনের আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

​মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে তাঁর বাসভবনের আঙিনায় উপজেলা ও থানা প্রশাসনের পক্ষ থেকে এই সম্মান জানানো হয়।
​মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রথমে তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এরপর ঈদগাঁও থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে।

​এসময় উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম.সিফাতুল মাজদার, ইসলামপুরের ইউপি চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোসাইন,স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।

​স্থানীয় সূত্র মতে,বীর মুক্তিযোদ্ধা ইসলাম আহমেদ বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।

​মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা তাঁর বিদেহী রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

​উল্লেখ্য,বীর মুক্তিযোদ্ধা ইসলাম আহমেদ ১৯৪২ সালের ১৭ মে ইসলামপুর ইউনিয়নের মধ্য নাপিতখালী এলাকায় জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মরহুম ইমাম শরীফ। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা