• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
Headline
‎ইসলামাবাদে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জন সচেতনতামূলক কর্মসূচি লামায় সার্টিফিকেট নেওয়ার কথা বলে নিখোঁজ তিন শিক্ষার্থী খোঁজ চাই পরিবার ইসলামপুরে ইয়াবাসহ আটক ২, পুলিশের হাতে সোপর্দ ইসলামপুরে ইয়াবাসহ আটক ২, পুলিশের হাতে সোপর্দ বিলাইছড়ির ধুপপানি এলাকায় অসহায় পরিবারের পাশে মানবিক ইউএনও অভি দাশ ইসলামপুরে মুক্তিযোদ্ধা ইসলাম আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় ৩৭ শিক্ষার্থীর বিদায় সংবর্ধনা…. ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ফাজিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করল ঈদগাঁও উপজেলা প্রশাসন রাজস্থলীতে দুর্যোগ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।

বিলাইছড়ির ধুপপানি এলাকায় অসহায় পরিবারের পাশে মানবিক ইউএনও অভি দাশ

Reporter Name / ৮৭ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙামাটি জেলা প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়নের ধুপপানি ঝর্ণার পাশে বসবাসকারী ছয়টি অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভি দাশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এসব মানবিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন ২৯৯ নম্বর রাঙ্গামাটির আসনের সংসদ সদস্যের প্রতিনিধি এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.জাফর আহাম্মদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজেশ প্রসাদ রায়।

ইউএনও অভি দাশ জানান, ধুপপানি ঝর্ণার পাশে বসবাসকারী কয়েকটি পরিবার অত্যন্ত দরিদ্র এবং মানবেতর জীবনযাপন করছে। ধুপপানি শিশু কানন বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এসব পরিবারের অসহায়ত্ব ও দুরবস্থার কথা জানতে পারেন। পরে তাঁদের বসতবাড়ির অবস্থা সরেজমিনে দেখে অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন তিনি। সহায়তার আওতায় প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন এবং ঘর নির্মাণের মজুরি বাবদ চেকের মাধ্যমে তিন হাজার টাকা করে প্রদান করা হয়।

সহায়তাপ্রাপ্ত পরিবারগুলো হলো—প্রণয় কুমার তঞ্চঙ্গ্যা, যত্নবাবু তঞ্চঙ্গ্যা, গোলক কুমার তঞ্চঙ্গ্যা, শান্তিপ্রিয় তঞ্চঙ্গ্যা, রাজয় কান্তি তঞ্চঙ্গ্যা ও দেবী তঞ্চঙ্গ্যা। বিলাইছড়ির দুর্গম এলাকার অসহায় পরিবারগুলোর দুর্দশা উপলব্ধি করে তাঁদের পাশে দাঁড়িয়ে সহায়তা প্রদানের এ উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসনীয়। এমন মানবিক উদ্যোগ অসহায় পরিবারগুলোর ঘর নির্মাণ ও জীবনযাপনে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা