• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Headline
‎ইসলামাবাদে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জন সচেতনতামূলক কর্মসূচি লামায় সার্টিফিকেট নেওয়ার কথা বলে নিখোঁজ তিন শিক্ষার্থী খোঁজ চাই পরিবার ইসলামপুরে ইয়াবাসহ আটক ২, পুলিশের হাতে সোপর্দ ইসলামপুরে ইয়াবাসহ আটক ২, পুলিশের হাতে সোপর্দ বিলাইছড়ির ধুপপানি এলাকায় অসহায় পরিবারের পাশে মানবিক ইউএনও অভি দাশ ইসলামপুরে মুক্তিযোদ্ধা ইসলাম আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় ৩৭ শিক্ষার্থীর বিদায় সংবর্ধনা…. ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ফাজিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করল ঈদগাঁও উপজেলা প্রশাসন রাজস্থলীতে দুর্যোগ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।

রাজস্থলীতে দুর্যোগ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।

Reporter Name / ৪০ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

হারাধন কর্মকার,রাজস্থলী প্রতিনিধি।

রাঙ্গামাটি রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।”ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুফ হাসান। অনুষ্ঠিত সভায় দুর্যোগ প্রশমনে মতামত জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ,এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, জিকু কুমার দে,কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, জামাতের আমির মৌলনা ফরিদ আহম্মদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ হেরা আল মাসুম, ফায়ার সার্ভিসের লিডার মাহাববুল আলম, মেডিকেল অফিসার নিজাম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয় রতন চাকমা, প্রাথমিক শিক্ষা অফিসার তাজেরুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা সাবেকা নাহার, প্রকল্প বাস্তবায়ন অফিস সহকারি গোফরান উদ্দিন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্টানের প্রধান ও ছাত্র ছাত্রী বৃন্দ।
আলোচনা সভার পর উপজেলা ফায়ার ফাইটার দীপ্ত চক্রবর্তীর নেতৃত্বে পরিষদ মিলনায়তনে সহজ পদ্ধতিতে অগ্নি নির্ভাপনের মহড়া অনুষ্ঠিত হয় এতে অংশ গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, জামাত ইসলামের সভাপতি মৌলনা ফরিদ আহম্মদ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা