• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
Headline
‎ইসলামাবাদে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জন সচেতনতামূলক কর্মসূচি লামায় সার্টিফিকেট নেওয়ার কথা বলে নিখোঁজ তিন শিক্ষার্থী খোঁজ চাই পরিবার ইসলামপুরে ইয়াবাসহ আটক ২, পুলিশের হাতে সোপর্দ ইসলামপুরে ইয়াবাসহ আটক ২, পুলিশের হাতে সোপর্দ বিলাইছড়ির ধুপপানি এলাকায় অসহায় পরিবারের পাশে মানবিক ইউএনও অভি দাশ ইসলামপুরে মুক্তিযোদ্ধা ইসলাম আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় ৩৭ শিক্ষার্থীর বিদায় সংবর্ধনা…. ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ফাজিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করল ঈদগাঁও উপজেলা প্রশাসন রাজস্থলীতে দুর্যোগ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।

৩৭ শিক্ষার্থীর বিদায় সংবর্ধনা…. ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ফাজিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

Reporter Name / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁওতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ২২-২৩ শিক্ষাবর্ষের ২০২৬ সালের ফাজিল চূড়ান্ত বর্ষের ৩৭ জন পরীক্ষার্থীর বিদায় সংবর্ধনা সম্পন্ন হয়।

সোমবার দুপুরে মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে অংশ নেন। এ সময় শিক্ষকদের পক্ষ থেকে তাঁদের গ্র্যাজুয়েশন ক্যাপ ও স্টোল পরিয়ে দেওয়া হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক হাফেজ মাওলানা শফিউল করিম। বক্তব্য দেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল হোসেন, অধ্যাপক নাজিম উদ্দিন ও আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদ্রাসার উপাধ্যক্ষ নুরুল আবছার কাদেরীসহ অসংখ্য ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে শিক্ষার্থীরা জীবনের নতুন পথে যাত্রা শুরু করতে যাচ্ছেন। মাদ্রাসায় অর্জিত জ্ঞান, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ তাঁদের ভবিষ্যৎ জীবনে সঠিক পথ দেখাবে। তাঁরা শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

বিদায় সংবর্ধনাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিনের পরিচিত শ্রেণিকক্ষ, প্রিয় শিক্ষক ও সহপাঠীদের ছেড়ে যাওয়ার মুহূর্তে স্মৃতিময় শিক্ষাজীবনের নানা ঘটনা তাঁদের মনে ভিড় করে। বিদায়ী শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন ক্যাপ ও স্টোল পরিধান এবং সম্মাননা ক্রেস্ট গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি তাঁদের কাছে স্মরণীয় হয়ে ওঠে।
শিক্ষাজীবনের এই বিশেষ মুহূর্তে বিদায়ী শিক্ষার্থীরা নতুন জীবনের পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা