• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Headline
‎ইসলামাবাদে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, অভিযুক্ত পলাতক ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জন সচেতনতামূলক কর্মসূচি লামায় সার্টিফিকেট নেওয়ার কথা বলে নিখোঁজ তিন শিক্ষার্থী খোঁজ চাই পরিবার ইসলামপুরে ইয়াবাসহ আটক ২, পুলিশের হাতে সোপর্দ ইসলামপুরে ইয়াবাসহ আটক ২, পুলিশের হাতে সোপর্দ বিলাইছড়ির ধুপপানি এলাকায় অসহায় পরিবারের পাশে মানবিক ইউএনও অভি দাশ ইসলামপুরে মুক্তিযোদ্ধা ইসলাম আহমেদকে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় ৩৭ শিক্ষার্থীর বিদায় সংবর্ধনা…. ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ফাজিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করল ঈদগাঁও উপজেলা প্রশাসন রাজস্থলীতে দুর্যোগ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।

ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের জন সচেতনতামূলক কর্মসূচি

Reporter Name / ৩২ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ঈদগাঁওয়ে জনসচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
‎বুধবার (১৪ অক্টোবর) সকালে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে (কেজি স্কুল) এ কর্মসূচির আয়োজন করা হয়।

‎বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান বক্তা ছিলেন জেলা রেড ক্রিসেন্ট ইউনি টের ইউনিট লেভেল অফিসার নাসরিন আক্তার। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল হক।

‎কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ, সংক্রমণের ঝুঁকি, মশার বংশ বিস্তার রোধ এবং বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।

‎বক্তারা ডেঙ্গু প্রতিরোধে কোথাও পানি জমতে না দেওয়া, ফুলের টব ও পরিত্যক্ত পাত্র নিয়মিত পরিষ্কার করা, মশার প্রজনন স্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নিজেদের পাশাপাশি পরিবারসহ প্রতিবেশীদেরও ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার আহ্বান জানান।

‎সচেতনতামূলক কর্মসূচিতে জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উপ-যুবপ্রধান রিয়াদ মোর্শেদ খালেদ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা যুব রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা