• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
Headline
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, মোতায়েন স্বেচ্ছাসেবক বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে অনুদানের চেক বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে.. ঈদগাঁওতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২২ অক্টোবর হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে.. ঈদগাঁওতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২২ অক্টোবর হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে.. ঈদগাঁওতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২২ অক্টোবর শারদীয় দুর্গাপূজায় পটিয়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে-৬০ হাজর পিচ ইয়াবা সহ আটক -১ নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অভিযানে-৬০ হাজর পিচ ইযাবা সহ আটক -১ ঈদগাঁও উপজেলা মুফাসসির সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অধিনায়ক ফয়জুল কবির পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা আশ্বাস দেন

শারদীয় দুর্গাপূজায় পটিয়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার

Reporter Name / ৩০ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পটিয়া সংবাদ দাতা:চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা ও পটিয়া উপজেলার  কেলিশহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার পটিয়ার সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বী ও কেলিশহরবাসীকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় সাবেক সফল  চেয়ারম্যান জসিম উদ্দিন মাষ্টার আশা প্রকাশ করে বলেন, “দুর্গাপূজার আনন্দ ও সম্প্রীতি সমাজের সবার মাঝে ছড়িয়ে পড়ুক। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই নীতিতে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।” তিনি শারদীয় দুর্গোৎসব যেন সকলের জীবনে অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনে, সেই শুভকামনা জানান। এদিকে, কেলিশহর ইউনিয়নসহ পুরো পটিয়া উপজেলায় এবার উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি সম্প্রীতি রক্ষা এবং মণ্ডপগুলোর সার্বিক সুরক্ষায় পটিয়া উপজেলা ও কেলিশহর ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা সক্রিয়ভাবে সহযোগিতা ও মনিটরিং করছেন। জসিম উদ্দিন মাষ্টার আরও জানান, পটিয়ার পুলিশ প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে তাঁরা সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা