• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
Headline
পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডকে ‘মডেল’ বানাতে চান ব্যবসায়ী নেতা হারুনুর রশিদ উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে – এনামুল হক এনাম এমপি ঈদগাঁও উপজেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় শারদীয় দূ্গাপূজার উপহার বিতরণ দুর্গাপূজা উপলক্ষে বাঙ্গালহালিয়াযতে সেনাবাহিনীর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান। জাতীয় নাগরিক পার্টি (এনসিপির),ঈদগাঁও উপ জেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার, মোতায়েন স্বেচ্ছাসেবক বান্দরবানে দুর্গাপূজা উপলক্ষে অনুদানের চেক বিতরণ হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে.. ঈদগাঁওতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২২ অক্টোবর হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে.. ঈদগাঁওতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২২ অক্টোবর হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের আয়োজনে.. ঈদগাঁওতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ২২ অক্টোবর

উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন, সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে – এনামুল হক এনাম এমপি

Reporter Name / ১৮ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পটিয়া ( চট্টগ্রাম) প্রতিনিধি:শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে। তাই ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে বলে আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম এমপি।শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত তিনি পটিয়া উপজেলার শোভনদণ্ডী, খরনা, কচুয়াই, হাইদগাঁও, কেলিশহর ও ধলঘাট ইউনিয়নের বিভিন্ন সার্বজনীন শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজারী, আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।পূজামণ্ডপ পরিদর্শনকালে এনামুল হক এনাম এমপি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য একটি কল্যাণমূলক, নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন। ধর্ম যার যার, রাষ্ট্র সবার – নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার। আপনারা আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নিশ্চিন্তে শারদীয় দুর্গাপূজা উদযাপন করুন। আপনাদের নিরাপত্তা ও নির্বিঘ্নে উৎসব পালনে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।তিনি আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করে আসছে। কিন্তু একটি মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালায়। তাদের এই অপতৎপরতা সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সব ধরনের সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতে হবে।

তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে কোনো নাগরিক ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য বা নিরাপত্তাহীনতার শিকার হবেন না। সবার সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আসুন, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবাই মিলে একটি বৈষম্যহীন, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। বিশ্বদরবারে আমাদের প্রিয় মাতৃভূমিকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করি।এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, মঈনুল আলম ছোটন, সাইফুদ্দিন আহমেদ, উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব ইসমাইল হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, পটিয়া উপজেলা ও পৌরসভা মনিটরিং কমিটির উপদেষ্টা তাপস কুমার দে, দীলিপ ঘোষ দীপু, মাষ্টার শ্যামল কান্তি দে, পুলক চৌধুরী, আহবায়ক সুকান্ত তালুকদার, হাইদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজমল হোসেন জামাল, কচুয়াই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি  জাকির হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, মোহাম্দ ইছাক, কেলিশহর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল আলম মেম্বার, সাধারণ সম্পাদক আবদুর রহিম, খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, ধলঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন, পূজা উদযাপন পরিষদের সদস্য নিখিল দে, রাজীব সেন, রাসেল চৌধুরী, বিকাশ দাশ বিষু, তাপস চৌধুরী, দেবাশীষ দে, এডভোকেট সঞ্জয় দে, রিগান নন্দী, জুয়েল দাশ, যাদব সর্দারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা