• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Headline
চকরিয়ায় ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন, বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি চকরিয়ায় ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন, বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি প্রয়াণের ১৮ বছরেও জন্মস্থানে নির্মিত হয়নি রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ভাস্কর্য, বৌদ্ধ সমাজে ক্ষোভ লামায় হঠাৎ বজ্রপাতে শিশুসহ নিহত ২, আহত ২ জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সমাপনী ও পুরুস্কার বিতরন জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সমাপনী ও পুরুস্কার বিতরন ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১

Reporter Name / ৩৬ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় সংঘটিত চাঞ্চল্যকর গণডাকাতির ঘটনায় মো. ইমাম হোসাইন নামে আরও এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫)।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঈদগড় ইউনিয়নের পশ্চিম হাসনাকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ব্যবহৃত অ্যান্ড্রয়েড স্মার্টফোন জব্দ করা হয়েছে।

জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের সদর দপ্তরের একটি আভিযানিক দল শনিবার বিকেলে পশ্চিম হাসনাকাটা এলাকায় অভিযান চালায়। এসময় হাসনাকাটা একটি সংগঠনের কার্যালয়ের সামনে থেকে ইমাম হোসাইনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমাম হোসাইন ঈদগড় ইউনিয়নের হাসনাকাটা এলাকার মৃত মোক্তার আহাম্মদের ছেলে। প্রাথমিক অনুসন্ধানে গত ১৯ অক্টোবর ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় সংঘটিত গণডাকাতির ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় ইতিমধ্যে ঈদগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ইমাম হোসাইনকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে আলোচিত এ গণডাকাতির ঘটনায় এর আগে এক নারী,তাঁর কিশোর ছেলে ও রাইহান নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ডাকাতির ঘটনায় প্রকৃতপক্ষে কারা জড়িত, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।

স্থানীয়দের দাবি, ইতিমধ্যে গ্রেপ্তার ব্যক্তিরা যদি সত্যিই এ ঘটনায় জড়িত থাকেন, তাহলে তাঁদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো ডাকাত দলের প্রকৃত পরিচয় ও সংশ্লিষ্টদের তথ্য উদঘাটন করতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ডাকাত দলের সব সদস্যকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা