• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Headline
চকরিয়ায় ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন, বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি চকরিয়ায় ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন, বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি প্রয়াণের ১৮ বছরেও জন্মস্থানে নির্মিত হয়নি রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ভাস্কর্য, বৌদ্ধ সমাজে ক্ষোভ লামায় হঠাৎ বজ্রপাতে শিশুসহ নিহত ২, আহত ২ জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সমাপনী ও পুরুস্কার বিতরন জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সমাপনী ও পুরুস্কার বিতরন ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি কেংড়াছড়ি মৈত্রী বনবিহার পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার

লামায় হঠাৎ বজ্রপাতে শিশুসহ নিহত ২, আহত ২

Reporter Name / ২৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক :
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় হঠাৎ বজ্রপাতে দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছে। উপজেলায় ফাঁসিয়াখালী ইউনিয়নে একই সময়ে ২নং ওয়ার্ড হ্লাথুই পাড়ায় মং প্রু মার্মা (৪০) এবং ৫নং ওয়ার্ডের বড়ছনখোলা এলাকায় মো. সজিব (১১) নামে দুইজনের মৃত্যু হয়। সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫ টার দিকে ইউনিয়নের ২নং ওয়ার্ড হ্লাথুই পাড়া ও ৫নং ওয়ার্ডের বড়ছনখোলা এলাকায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, হ্লাথুই পাড়ার খিয়াংচিং মার্মা ও মাবু মার্মানীর ছেলে মং প্রু মার্মা (৪০) এবং বড়ছনখোলা এলাকার মোহাম্মদ ছাদেক ও বেবী আক্তারের ছেলে মোঃ সজিব (১১)। উল্লেখ্য, মং প্রু মার্মা নাইক্ষ্যংমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত আছেন। আহতরা হলেন, বড়ছনখোলা এলাকার সাদ্দাম হোসেন ও আমেনা বেগমের ছেলে নুর মনু (১২) এবং শহীদুল্লাহ ও মর্জিনা বেগমের ছেলে মোহাম্মদ হানিফ (৮)। তারা চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।হ্লাথুই পাড়ার বাসিন্দা হেডম্যান ঞিহ্লা মার্মা বলেন, বিকেল ৫টার দিকে মং প্রু মার্মা তার বাবা সহ বাড়ির পাশে জমিতে কাজ করছিল। এসময় বজ্রপাত হয়। ঘটনাস্থলে মং প্রু মার্মা মারা যায়। একই সময়ে বড়ছনখোলা বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত শিশু সজিবের বাবা ছাদেক বলেন, তার বাড়ির উঠানে আরো কয়েকজন শিশুর সাথে খেলছিল সজিব। বজ্রপাতে তার ছেলে সহ আরো দুই শিশু আহত হয়। দ্রুত তাদের পার্শ্ববর্তী চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তার ছেলে মো. সজিবকে মৃত ঘোষণা করেন।লামায় কুমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামিল হোসেন সত্যতা নিশ্চিত করে প্রতিবেদক’কে বলেন, হঠাৎ একই সময়ে হওয়া বজ্রপাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের পৃথক দুই স্থানে দুইজন মারা যায় এবং দুইজন আহত হয়েছে। আহতরা সুস্থ আছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা