নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা শাখার উদ্যোগে ব্যতিক্রমী এক শোভা যাত্রা অনুষ্ঠিত হয়।
২৮ অক্টোবর (বুধবার) বিকেলে ঈদগাঁও স্টেশনে দলীয় কার্যালয়ে থেকে বনাঢ্য শোভাযাত্রাটি শুরু করে ঈদগাঁও বাজার পদক্ষিণ করে পাবলিক লাইব্রেরীর মাঠে গিয়ে সমাপ্ত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক কামাল হোসাইন সভাপতিত্বে ও সদস্য সচীব বেলাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ।
এতে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা যুবদল সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান,
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুর, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক কাউছার,আজিজুল হক রুবেল,পোকখালী যুবদল সভাপতি আজম খাঁন,সাধারণ সম্পাদক মনজুর আলম, মেম্বার সালাউদ্দিন কাদের, ইসলামপুরের আলমগীর, নুরুল হুদা নকশা, শাহজাহান,ঈদগাঁওর আবু হেনা, জালালাবাদের জয়নাল আবেদীন ও ইসলামাবাদের নোমানসহ ওয়ার্ড,ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এ মিছিলে অংশ নেন। বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে প্রতিষ্ঠাবা্ষিকীর কেক কাটেন আগত নেতাকর্মীরা।
বক্তারা বক্তব্য, যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।