• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Headline
ঈদগাঁওতে স্ট্রোকে প্রাণ গেল পরিবহন চালকের ঈদগাঁওতে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিলাইছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদ্‌যাপন নাইক্ষ্যংছড়িতে ডিজিটাল ইউনিয়ন পরিষদ সিস্টেমের উদ্বোধন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈদগাঁওতে বনাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে-১১ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ২ বিলাইছড়িতে বিভিন্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান শুরু ২৮ অক্টোবর, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে ডাকাতি ও অপহরণ রোধে ড্রোন প্রযুক্তির সংযোজন লামায় ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানায় ব্যবস্থা নিতে যাচ্ছে বন বিভাগ লামা বনবিভাগের ডলুছড়ি রেঞ্জ ঈদগাঁও থেকে ৭০ দফায় গ্রাহকের টাকা উধাও!

ঈদগাঁওতে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২৮ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডিতে নিহত শহীদদের স্মরণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ঈদগাঁও উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন।

ঈদগাঁও উপজেলা জামায়াত  সেক্রেটারি মাওলানা নুরুল আজিমের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ছৈয়দ নুর হেলালী, সহকারী সেক্রেটারি তৈয়ব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাস্টার ছৈয়দুল আলম, ইসলামপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি সাহাব উদ্দিন, সাবেক ছাত্রনেতা লায়েক ইবনে ফাজেল, পোকখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ আলমসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতায় নিহতদের স্মরণ করেন এবং ঘটনার সুষ্ঠু বিচার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান। তাঁরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের ত্যাগ থেকে শিক্ষা নিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা