• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
Headline
ফারুয়ার উলুছড়িতে পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু ফারুয়ার উলুছড়িতে পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন জব্দ ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন জব্দ লামায় ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম জেলা সদরে স্থানান্তর,স্থানীয়দের মাঝে ক্ষুব্ধ ঈদগাঁওর নাসী খাল থেকে রাতের আঁধারে বালু উত্তোলন বিলাইছড়িতে জাতীয় যুব দিবস পালিত বিলাইছড়িতে পালবার লিং সেন্টারের বার্ষিক কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত সফলতার স্বর্ণশিখরে পাহাড়ের তরুণ উদ্যোক্তা: রাষ্ট্রপতির সম্মাননা পেলেন রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার আছোমং মারমা।

ফারুয়ার উলুছড়িতে পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

Reporter Name / ১১৮ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

রাঙামাটি জেলা প্রতিনিধি: রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের উলুছড়িতে রাইংখ্যং নদী পার হতে গিয়ে পানিতে ডুবে সুজন তঞ্চঙ্গ্যা (২২) নামে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুজন তঞ্চঙ্গ্যা উলুছড়ি সদ্ধর্মরত্ন বৌদ্ধ বিহারের কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে রওনা হন। পথে রাইংখ্যং নদী পার হওয়ার সময় সাঁতার না জানা এবং শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তিনি নদীর পানিতে ডুবে যান।

পরে দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তাঁর খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীতে তল্লাশি চালিয়ে একই দিন বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা ফজল তঞ্চঙ্গ্যা বিলাইছড়ি থানায় উপস্থিত হয়ে মৃত্যুর বিষয়টি পুলিশকে অবহিত করেন। পাশাপাশি ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় বিলাইছড়ি থানায় ২ নভেম্বর ২০২৬ তারিখে অপমৃত্যু মামলা নং-০৪ রুজু করা হয়েছে। থানার এসআই আলাউদ্দীন আইনানুগ প্রক্রিয়ায় মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কার্যক্রম গ্রহণ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা