• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Headline
বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার, একজন আটক সাংবাদিক জয়নালের শাশুড়ির জানাযায় শোকাহত মানুষের ঢল, দাফন সম্পন্ন স্বাধীনতার ৫৫ বছরে ৫৫ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান, তাও আবার পুরোনো বই দিয়ে, নেই কোনো সরকারিভাবে কোনো উদ্যোগ ইসলামাবাদে রাস্তা না থাকায় ধানক্ষেত দিয়ে লাশের খাটিয়া নিলো স্থানীয়রা মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম : অনলাইনে ঝুঁকছে বিলাইছড়িতে প্রয়াত মুক্তিযোদ্ধা প্রভাত কান্তি বড়ুয়ার ‘বুদ্ধ কীর্তন’ বইয়ের মোড়ক উন্মোচন ফারুয়ার উলুছড়িতে পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু ফারুয়ার উলুছড়িতে পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন জব্দ

সাংবাদিক জয়নালের শাশুড়ির জানাযায় শোকাহত মানুষের ঢল, দাফন সম্পন্ন

Reporter Name / ৩২ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের জাংছড়ি নতুনপাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলাম সওদাগরের স্ত্রী শামসুন্নাহার বেগম (৬৩) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমা শামসুন্নাহার বেগম নতুন তিতারপাড়া নূরানী মাদরাসার পরিচালক মাওলানা মো. আব্দুর রহিমের মা এবং ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক দিনকাল পত্রিকার নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি ও নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জয়নাল আবেদীন টুক্কুর শাশুড়ি।

মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (৪ নভেম্বর) জোহরের নামাজের পর কচ্ছপিয়া উচ্চবিদ্যালয় সংলগ্ন বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, আলেম-ওলামা ও স্থানীয় মুসল্লিদের ঢল নামে। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাযার নামাজের আগে সংক্ষিপ্ত আলোচনা করেন গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল ডিগ্রি মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা মো. নুরুল্লাহ, মাওলানা আলী আকবর ও সাংবাদিক মো. জয়নাল আবেদীন টুক্কু।

মরহুমার বড় ছেলে মাওলানা মো. আব্দুর রহিম জানাজার নামাজে ইমামতি করেন।

এদিকে শামসুন্নাহার বেগমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা