• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
Headline
বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার, একজন আটক সাংবাদিক জয়নালের শাশুড়ির জানাযায় শোকাহত মানুষের ঢল, দাফন সম্পন্ন স্বাধীনতার ৫৫ বছরে ৫৫ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান, তাও আবার পুরোনো বই দিয়ে, নেই কোনো সরকারিভাবে কোনো উদ্যোগ ইসলামাবাদে রাস্তা না থাকায় ধানক্ষেত দিয়ে লাশের খাটিয়া নিলো স্থানীয়রা মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম : অনলাইনে ঝুঁকছে বিলাইছড়িতে প্রয়াত মুক্তিযোদ্ধা প্রভাত কান্তি বড়ুয়ার ‘বুদ্ধ কীর্তন’ বইয়ের মোড়ক উন্মোচন ফারুয়ার উলুছড়িতে পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু ফারুয়ার উলুছড়িতে পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ঈদগাঁওতে অবৈধভাবে বালি উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা ও ড্রেজার মেশিন জব্দ

বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার, একজন আটক

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

মো. ইসমাইলুল করিম নিজস্ব প্রতিবেদক:
পার্বত্য জেলার বান্দরবানের নদীপথে অবৈধভাবে বাঁশ পরিবহনের অভিযোগে নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (৪ নভেম্বর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে বান্দরবান সদর জোনের অধীন বেতছড়া আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাকে বাঁশসহ আটক করেন।সেনাবাহিনী সূত্রে জানা যায়, পার্বত্য অঞ্চলের বনজ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং অবৈধ পাচার প্রতিরোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদীপথে পরিবহন করা বাঁশের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে বৈধতার বিষয়ে অসংগতি পাওয়া যায়।পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও পরিবহন করা বাঁশ বন বিভাগ, বান্দরবানের কাছে হস্তান্তর করা হয়।সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, অবৈধ পাচার প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ কাজে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেছে সেনাবাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা