• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Headline
ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা রাজস্থলীতে যুব উন্নয়নের উদ্যােগে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা প্রদান নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে মাদক বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকাসহ আটক ৩ বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচার, একজন আটক সাংবাদিক জয়নালের শাশুড়ির জানাযায় শোকাহত মানুষের ঢল, দাফন সম্পন্ন স্বাধীনতার ৫৫ বছরে ৫৫ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান, তাও আবার পুরোনো বই দিয়ে, নেই কোনো সরকারিভাবে কোনো উদ্যোগ ইসলামাবাদে রাস্তা না থাকায় ধানক্ষেত দিয়ে লাশের খাটিয়া নিলো স্থানীয়রা মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম : অনলাইনে ঝুঁকছে বিলাইছড়িতে প্রয়াত মুক্তিযোদ্ধা প্রভাত কান্তি বড়ুয়ার ‘বুদ্ধ কীর্তন’ বইয়ের মোড়ক উন্মোচন ফারুয়ার উলুছড়িতে পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা

Reporter Name / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও 

কক্সবাজারের ঈদগাঁওয়ের গ্রামীন সড়কে চলা চলে চরম ঝুঁকিতে পরিণত হয়ে পড়ে। যেকোন মুহুর্তে দূঘটনায় আশংকায় স্থানীয় পথচারীরা। 

জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের একমাত্র জন গুরুত্বপূর্ণ সড়ক হলো মধ্যম এবং দক্ষিণ মাইজ পাড়ার গ্রামীন সড়কটি। উক্ত সড়কের মোবাইল টাওয়ারের একটু অদূরে মোস্তাকের দোকানের সামনে বড় গাছের টুকরা, টিনের চালের একটি অংশ গ্রাম্য চলাচল সড়কের উপরে রয়েছেন মাসাধিকেরও বেশিসময় ধরে। সরানোর কোন উদ্যোগই নেই।

দেখা যায়, উক্ত সড়ক দিয়ে বৃহৎ মাইজ পাড়ার লোকজন,স্থানীয় মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করে যাচ্ছেন অসংখ্য ছাত্র-ছাত্রী। এছাড়া সড়ক দিয়ে ছোট-বড় হরেক রকমের যানবাহন চলাচল করে থাকেন। অথচ উক্ত স্থানটি চরম ঝুঁকিতে রয়েছে। রাত্রিকালীন সময়ে যানবাহন চলাচলে দূঘটনায় আশংকায় স্থানীয় লোকজন। উক্ত পয়েন্টে সড়কের দুপাশে গাছের টুকরা আর টিনের চাল চলাচল সড়কে।

প্রাপ্ত তথ্য মতে, দীর্ঘসময় ধরে সড়কে এমনভাবে টিনের চাল এবং দুইপাশে গাছের টুকরা থাকায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করলেও প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। মাসাধিক পূর্বে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতে গাছ ভেঙে মোস্তাকের দোকানের পড়ে যায়। এতে এক টমটম চালক গুরুতর আহত হয়েছিল। সে থেকে সড়কের পাশে এ অবস্থায় রয়েছে। 

এলাকার মেম্বার বজলুল রশিদ গাছ ও টিনের চালের মালিকের সাথে এ বিষয়ে যোগাযোগ করা হবে বলেও জানায়।

স্থানীয় পথচারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট জরুরী হস্তক্ষেপ কামনা করে বলেন, গ্রামীন সড়কের উপর থাকা টিনের চাল ও গাছের টুকরা সরিয়ে জন ও যানবাহন চলাচলের সুযোগ সৃষ্টি করে দেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা