• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
Headline
চকরিয়ায় ছোট ভাইয়ের দাফনের আগেই নিভে গেল বড় ভাইয়ের প্রাণ, আগুনে দুই হাফেজ ভাইয়ের মৃত্যু নাইক্ষ্যংছড়িতে মানসম্মত শিক্ষাঃ চ্যালেন্জ ও করনীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিলাইছড়িতে রাইংখ্যং শাখা বন বিহারে ২৪তম কঠিন চীবর দানোৎসব উদযাপন কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ফয়সাল ও নারী বিভাগে মুক্তি প্রথম চিকিৎসাসেবায় প্রাণ ফিরে পেল জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিলাইছড়ি ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৫০তম চীবর দান ও সুবর্ণজয়ন্তী উদযাপনে হাজারো মানুষের ঢল রাজস্থলীতে রান্নার চুলার আগুনে ৮ টি বসত বাড়ি পুড়ে ছাই। লামায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নাজু ও রিয়াদের জমি দখল চেষ্টার অভিযোগ হুজুরের বিরুদ্ধে সুবলং শাখা বন বিহারে কঠিন চীবর দানোৎসবে জুরাছড়ি জোন কমান্ডারের অংশগ্রহণ: সম্প্রীতি ও সৌহার্দ্য সুদৃঢ় করার প্রত্যয় বিলাইছড়ি থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তফাজ্জল হাসান

নাইক্ষ্যংছড়িতে মানসম্মত শিক্ষাঃ চ্যালেন্জ ও করনীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৫৮ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

আমিনুল ইসলাম

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার শিক্ষার মানোন্নয়ন এবং এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের কারণ চিহ্নিত করে উত্তরণের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ‘মানসম্মত শিক্ষা: চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান শিক্ষার মানোন্নয়নে তথ্যসমৃদ্ধ ও সুপরিকল্পিত প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায়।
প্রায় ৫০ জন বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে ইউএনও তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, শিক্ষকদের দায়িত্বশীলতা, অভিভাবকদের সচেতনতা, নিয়মিত পাঠদান এবং পরীক্ষার ফলাফল উন্নয়নে বিভিন্ন বাস্তবসম্মত পরিকল্পনা তুলে ধরেন। তাঁর দূরদর্শী চিন্তা ও শিক্ষার প্রতি আন্তরিকতা উপস্থিত সুধীজনের প্রশংসা কুড়ায়।
সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ, বান্দরবান জেলা বিএনপির সদস্য নুরুল আলম কোম্পানি, সাবেক ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আবু নাসের, প্রেস ক্লাবের উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, সাবেক সভাপতি আব্দুল হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন টুক্কুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও পরিচালনা কমিটির সভাপতিরা।
সভায় বক্তারা বলেন, নাইক্ষ্যংছড়ির শিক্ষার মানোন্নয়নে প্রশাসন, শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন মহলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সুধীজনের প্রত্যাশা, ইউএনও এনামুল হাসানের পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে নাইক্ষ্যংছড়ির শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং উপজেলাটি শিক্ষার মান ও ফলাফলে দেশসেরা হওয়ার পথে এগিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা