• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Headline
চকরিয়ায় ছোট ভাইয়ের দাফনের আগেই নিভে গেল বড় ভাইয়ের প্রাণ, আগুনে দুই হাফেজ ভাইয়ের মৃত্যু নাইক্ষ্যংছড়িতে মানসম্মত শিক্ষাঃ চ্যালেন্জ ও করনীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিলাইছড়িতে রাইংখ্যং শাখা বন বিহারে ২৪তম কঠিন চীবর দানোৎসব উদযাপন কাপ্তাই লেকে ২২তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ফয়সাল ও নারী বিভাগে মুক্তি প্রথম চিকিৎসাসেবায় প্রাণ ফিরে পেল জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিলাইছড়ি ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৫০তম চীবর দান ও সুবর্ণজয়ন্তী উদযাপনে হাজারো মানুষের ঢল রাজস্থলীতে রান্নার চুলার আগুনে ৮ টি বসত বাড়ি পুড়ে ছাই। লামায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নাজু ও রিয়াদের জমি দখল চেষ্টার অভিযোগ হুজুরের বিরুদ্ধে সুবলং শাখা বন বিহারে কঠিন চীবর দানোৎসবে জুরাছড়ি জোন কমান্ডারের অংশগ্রহণ: সম্প্রীতি ও সৌহার্দ্য সুদৃঢ় করার প্রত্যয় বিলাইছড়ি থানা পরিদর্শন করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তফাজ্জল হাসান

চকরিয়ায় ছোট ভাইয়ের দাফনের আগেই নিভে গেল বড় ভাইয়ের প্রাণ, আগুনে দুই হাফেজ ভাইয়ের মৃত্যু

Reporter Name / ৩৯ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি:
এক ভাইয়ের নিথর দেহ বাড়িতে। তাকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন স্বজনেরা। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যুর সঙ্গে লড়ছিল বড় ভাই। কিন্তু শেষ পর্যন্ত সেই লড়াইয়েও হার মানতে হলো তাকে। ছোট ভাইয়ের দাফন সম্পন্ন হওয়ার আগেই চিকিৎসাধীন অবস্থায় মারা গেল বড় ভাইও। এক রাতের আগুনে নিভে গেল একই পরিবারের দুই হাফেজ ভাইয়ের জীবন। দুই সন্তানকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন বাবা-মা। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির পরিবেশ।

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাহারিয়া ঘোনায় গত সোমবার (১৬ নভেম্বর) রাত ১২টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই ভাই হলো হাফেজ ওমর ফারুক (১৩) ও মো. আবদুল্লাহ (১৬)। তারা ওই এলাকার বাসিন্দা মৌলানা ফজল কাদেরের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, স্টিলের টিফিন বক্সে কয়লা জ্বালিয়ে কাপড় ইস্ত্রি করার সময় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বসতঘরে। আগুনে পুড়ে যায় ঘরের আসবাবপত্রসহ প্রয়োজনীয় মালামাল। সেই আগুনের ভয়াবহতায় অগ্নিদগ্ধ হয় দুই ভাই। ঘটনাস্থলেই প্রাণ হারায় ছোট ভাই ওমর ফারুক। গুরুতর দগ্ধ অবস্থায় বড় ভাই আবদুল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

ছোট ভাইয়ের মৃত্যুর শোক সামলানোর আগেই বড় ছেলেকে হারানোর খবর যেন পরিবারটির ওপর আরেকটি বজ্রপাত হয়ে আসে। যে দুই সন্তানকে ঘিরে ছিল বাবা-মায়ের স্বপ্ন, যে ঘরে তাদের হাসি-আনন্দে মুখর থাকত প্রতিটি মুহূর্ত, সেই ঘরেই আগুন কেড়ে নিল দুজনের জীবন। একদিকে সন্তান হারানোর অসহনীয় বেদনা, অন্যদিকে আগুনে বসতঘর ও শেষ সম্বল হারানোর শোক। সব মিলিয়ে পরিবারটির সামনে এখন এক অনিশ্চিত বাস্তবতা।

এদিকে, এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার। এসময় পরিবারটির খোঁজখবর নেন এবং নগদ অর্থসহ আসবাবপত্র ও খাদ্য সামগ্রী দিয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। এছাড়াও উপজেলা প্রশাসন ভুক্তভোগী পরিবারটির পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা