Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

 খাগড়াছড়ি প্রতিনিধি..

বৌদ্ধ ভিক্ষুকে হত্যার প্রতিবাদ ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ি শহরে বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধ ধর্মালম্বীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) সকালে শহরের আদালত সড়ক ঘুরে বিক্ষোভকারীরা শাপলা চত্বরে মানববন্ধনে অংশ নেন। তাতে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাস্কৃতিক সংগঠনের নেতারা একাত্নতা প্রকাশ করে বক্তব্য রাখেন।

বক্তারা প্রতিটি বৌদ্ধ বিহারের নিরাপত্তা নিশ্চিত করা, হত্যাকান্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, গত রোববার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তদের হাতে খুন হন বৌদ্ধ ভিক্ষু বিশুদ্ধা মহাস্থবির। এই বৌদ্ধ ভিক্ষু গুগড়াছড়ি ধর্মসুখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ছিলেন।
এদিকে সোমবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আগামী শনিবার তাঁর শেষকৃত্যানুষ্ঠান হতে পারে। এ ব্যাপারে নিহতের ছোট ভাই ক্যউচিং মারমা অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে খাগড়াছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!