নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি>>
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে পেশাগতভাবে ভালো কাজের স্বীকৃতি হিসেবে আইজিবি ব্যাজ পেয়েছেন।
অন্যদিকে বান্দরবান জেলায় নবম বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত পুলিশের চৌকস এ অফিসার ওসি আলমগীর হোসেন গত জানুয়ারি মাসের সার্বিক প্রশাসনিক দায়িত্ব ও কর্তব্য পালনে কর্ম বিবেচনায় এ সম্মাননা স্মারকে ভূষিত হন তিনি ।
৫ ফেব্রুয়ারী শনিবার বান্দরবান জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় নাইক্ষ্যংছড়ি থানার চৌকস পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আলমগীর হোসেন আবারো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে ৯তম ভাবে মনোনীত হন।
কল্যাণ সভা শেষে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার বিপিএম এর হাত থেকে বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন তিনি।
এইদিকে পুলিশের এই চৌকস অফিসার কে আইজিবি ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার জেরিন আক্তার বিপিএম’।
এছাড়াও তিনি বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত অবস্থায় এধরণের সফলতার জন্ম শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে অসংখ্য পুরস্কার লাভ করেন।
ওসি আলমগীর হোসেন নাইক্ষ্যংছড়িতে যোগদানের পর হইতে মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী এবং সন্ত্রাসীর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে, সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে সকল মহলে প্রশংসিত হন এবং রাষ্ট্রীয় খেতাব পান।
উল্লেখ্য, তিনি নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদানের পর হইতে বিপুল পরিমাণ ইয়াবা, চোলাই মদ, স্বর্ণ ওয়ারেন্ট তামিলকারী ও দাপ্তরিক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাফল্যতাসহ বিভিন্ন কার্যক্রম সুষ্ঠু, সুন্দর, নির্ভুল ও সূচারুরূপে পালন করেন। তাই জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাদের সার্বিক বিবেচনায় তিনি ফের জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মনোনিত হন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি