আকাশ মারমা মংসিং
বান্দরবানে বাঘমারা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। এসময় ক্ষতিগ্রস্থদের পরিবার মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।
৮ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে বাঘমারা বাজারের ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক এনডিসি, এএফডব্লিওসি,পিএসসি।
এসময় বান্দরবান রিজিয়ন ও সেনা জোনের যৌথ উদ্যেগে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ ১৬টি পরিবার মাঝে চাউল ৫ কেজি, ডাল ২ কেজি, কম্বল ১৬ টি, পানি ২ লিটার, লবণ ১ কেজি, আটা ২ কেজি, ও সয়াবিন তেল ৫০০ গ্রাম সহ নগদ অর্থ ১লক্ষ ২৮ হাজার টাকা প্রদান করা হয়।
বান্দরবানের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ মঈনুল হক এসইউপি, পিএস সি, নবাগত জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাহমুদুল হাসান পিএসসি সহ জোনের উর্ধ্বতম কর্মকর্তা ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অথিতি বলেন, ক্ষতিগ্রস্তদের মাঝে মানবিক সহায়তা প্রদান কালে পরবর্তীতে তাদের সেনাবাহিনীর পক্ষ থেকে যত সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন এবং পার্শ্ববর্তী সকলকে উদ্দেশ্য করে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য আহবান জানানো হয়।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি