Logo
শিরোনাম
২৯ এপ্রিল নিহতদের স্মরণে গোমাতলীতে দোয়া ও স্মরন সভা সম্পন্ন পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত ঈদগাঁওতে চলতি মৌসুমেই বোরোধান চাষীরা চরম বিপাকে পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন নাইক্ষ্যংছড়ির বাইশারীতে এক ব্যেক্তির মরদেহ উদ্ধার ঈদগাঁও-চৌফলদন্ডী সড়কে দূর্ঘটনায় আহত ২  স্বস্তির বৃষ্টি, বিভিন্ন সড়কে জলাবদ্ধতা,ভোগান্তিতে ঈদগাঁও বাজারবাসী পোকখালীতে বায়ু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের টাওয়ারে চুরি, অবকাঠামো ধ্বংস ঈদগাঁও স্টেশনে সওজের জায়গা দখল করে সিড়ি নির্মাণ, নানান শ্রশ্নের সৃষ্টি ঈদগাঁও উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

রাজস্থলীতে যাত্রীবাহী সিএনজি খাদে, আহত-২

 রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের পাইন ছড়া সড়কে যাত্রীবাহী সিএনজি উল্টে গিয়ে খাদে পড়ে দুই জন নারী গুরুতর আহত হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের পাইনছড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, রাজস্থলী বাজার থেকে যাত্রী নিয়ে নাম্বারবিহীন সিএনজি হলুদীয়া যাওয়ার পথে পাইনছড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্ডে গিয়ে খাদে পড়ে যায়, এতে অনামিকা তনচংগ্যা (২৩) মায়া তনচংগ্যা (৪৫) দুই নারী গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একজনের অবস্থা গুরুতর হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ ( চমক) প্রেরণ করা হয়েছে বলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সোহেল চৌধুরী জানান ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) জাকির হোসেন জানান, একটি সিএনজি দুর্ঘটনা হয়েছে বলে শুনেছি। ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে সিএনজিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


error: Content is protected !!