আকাশ মারমা মংসিং
বান্দরবানে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের মাঝে পার্বত্য মন্ত্রী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারী শুক্রবার সকালে পার্বত্য মন্ত্রী নিজ বাসভবনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
পার্বত্য মন্ত্রী বলেন, এলাকার জনগণের ভাগ্য উন্নয়নের স্বার্থে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য নবনির্বাচিত জনপ্রতিনিধিদের প্রধান কাজ। জনগনে ভোটের বিনিময়ে জনপ্রতিনিধি হয়েছেন। সেই জনগণকে আগলে রেখে এক সাথে কাজ করতে হবে। যাতে আমার এলাকায় জনগন কোন কিছু হয়েছে কিনা সেটি ঘরে দরজা দুয়ারে গিয়ে খোজ খবর নিতে হবে। তাই সততা ও নিষ্ঠার সাথে জনপ্রতিনিধি কাজ এগিয়ে নিয়ে যাওয়া আহব্বান জানান।
এসময় আওয়ামী লীগের সহ- সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারন সম্পাদক লক্ষীপদ দাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি জনাব অমল কান্তি দাশ, সাধারন সম্পাদক সামশুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সিংইয়ং ম্রো, আলীকদম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন, সাধারন সম্পাদক দুড়িমং মারমা, কুরুকপাতা ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ক্রাতপুং ম্রোসহ অঙ্গসংগঠনে নেতাকর্মী ও নবনির্বাচিত ইউপি সদস্য সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি