• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Headline
বিলাইছড়িতে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সাবেক কমিশনার হাসান মুরাদের মায়ের মৃত্যুতে পটিয়া প্রেস ক্লাবের শোক বিলাইছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঈদগাঁওতে বর্ষা মৌসুমে মাছ ধরার জালের কদর তুঙ্গে, তিনগুন দাম  নাইক্ষ্যংছড়ির বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার! ঈদগাঁওতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে বিএনপির অবস্থান নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে পুঃনরায় প্রায ৩ কোটির অধিক মূল্যের ইয়াবা উদ্ধার নাইক্ষ্যংছড়িতে সিলিন্ডার গ্যাসের দোকানে অভিযান, জরিমানা আদায় নাইক্ষ্যংছড়ি থানায় মদক চোরাচালান বিষয়ে মতবিনিময় সভয় চট্টগ্রাম অতিরিক্ত ডিআইজি নাজমুল হক চৌফলদন্ডীতে অসহায় পরিবারের পাশে দাঁড়াল ঈদগাঁওর সামাজিক সংগঠন

আসন্ন ইউপি নির্বাচন: চেয়ারম্যান  পদে আলোচনায়  পটিয়া যুবদল  নেতা আবদুল করিম 

Reporter Name / ১০৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়া  উপজেলায়  ১৭  ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান, মেম্বার, সংরক্ষিত নারী  প্রার্থীদের নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে, যাহা  সময়ের সঙ্গে আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এর ধারাবাহিকতায় 

পটিয়া খরনা ইউনিয়নে সদ্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনা রয়েছে পটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল করিম মেম্বার।  

তিনি মাঠ চষে বেড়াচ্ছেন, ভোটারদের মন

জয় করে বিজয় হওয়ার আশাবাদী যুবদল নেতা করিম মেম্বার। নির্বাচনী মাঠে ময়দানে সক্রিয় উপস্থিতি সামাজিক  রাজনৈতিক, ক্রীড়া অনুষ্ঠান এবং ধর্মীয় নানান অনুষ্ঠানে যোগদান করে চেয়ারম্যান হওয়ার লক্ষ্যে নিয়ে কাজ করে যাচ্ছেন।স্থানীয় বাসিন্দারা বলছেন,   উদ্যমী নেতৃত্ব হিসেবে বিএনপি নেতা আবদুল করিম   ব্যতিক্রম কিছু করার যোগ্যতা রাখে। নির্বাচনী পরিস্থিতি,দলীয় মনোনয়ন কোন দিকে যায় সেটিই এখন দেখার বিষয়। স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারগন বলছেন, ইতোমধ্যে তার প্রার্থীতা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতি,সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে সকল স্তরের ভোটার ও বিশেষ প্রবীন ও  তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে বলে প্রতিয়মান হচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, খরনা ইউনিয়ন বিএনপি  বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন,আর্থিক ভাবে বিভিন্ন সাহায্য সহযোগিতা, দলের দুর্দিনে মাঠে সক্রিয় থেকে কর্মীদের সংগঠিত করা,সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং স্থানীয় মানুষের পাশে দাঁড়ানোর কারণে

এ বিষয়ে উদীয়মান যুবদল নেতা মুহাম্মদ আবদুল করিম মেম্বার জানান, দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে একাধিকবার মামলা – হামলা, জেল জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছে, দলীয় নেতা কর্মী এবং চট্টগ্রাম ১২ পটিয়া আসনের এমপি আলহাজ্ব এনামুল হক এনাম অবগত রয়েছেন। আমি খরনা ইউনিয়নে সুশাসন প্রতিষ্ঠা, সার্বিক উন্নয়ন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী। তার জন্য নিজ দল ও এলাকা ভোটারদের  সমর্থন চাই। আর সবাই আমাকে সমর্থন দিলে নির্বাচনে নির্বাচিত হয়ে সবাই কে সাথে নিয়ে সকলের পরামর্শে খরনা   ইউনিয়নকে একটি

আধুনিক  মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো। ন্যায় বিচার নিশ্চিত সুশাসন প্রতিষ্ঠা, খরনা ইউনিয়নে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেব, পাশাপাশি মাদক, কিশোর গ্যাং, ভুমি জবরদখল মুক্ত শান্তির জনপদ নিরাপদ বাসস্থান গড়ার লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা দোয়া ও আশীর্বাদ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা