• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Headline
নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে পুঃনরায় প্রায ৩ কোটির অধিক মূল্যের ইয়াবা উদ্ধার নাইক্ষ্যংছড়িতে সিলিন্ডার গ্যাসের দোকানে অভিযান, জরিমানা আদায় নাইক্ষ্যংছড়ি থানায় মদক চোরাচালান বিষয়ে মতবিনিময় সভয় চট্টগ্রাম অতিরিক্ত ডিআইজি নাজমুল হক চৌফলদন্ডীতে অসহায় পরিবারের পাশে দাঁড়াল ঈদগাঁওর সামাজিক সংগঠন পৌরসভায় দেড় সহস্রাধিক দরিদ্র পরিবার পাচ্ছেন ফ্রি টয়লেট ও পানির প্লাস্টিক ট্যাংক ইসলামপুরে সৌদি প্রবাসীকে ছুরিকাঘাত, চমেকে প্রেরণ রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা ফাইতংয়ে একরাতে ৪ টি বাড়িতে ডাকাতি, নারীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পুলিশ সুপারের হাত থেকে টানা দুই মাসের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল ঈদগাঁও থানা অল্প বৃষ্টিতে ঈদগাঁও হাসপাতাল সড়ক প্লাবিত,জনদূভোগ চরমে

নাইক্ষ্যংছড়িতে ১১ বিজিবির অভিযানে পুঃনরায় প্রায ৩ কোটির অধিক মূল্যের ইয়াবা উদ্ধার

Reporter Name / ২৬ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

আমিনুল ইসলাম 

নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী কাজু বাদাম বাগান নামক স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযানে

মালিকবিহীন ১,০০,৭৯০ (এক লক্ষ সাতশত নব্বই) পিস বার্মিজ ইয়াবা উদ্ধার।

২২ জুন সোমবার  তারিখ আনুমানিক  ৬ টা ৪৫ মিনিটের সময় ১১ বিজিবির অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৭ এর দিকে 

বাংলাদেশের অভ্যন্তরে কাজু বাদাম বাগান নামক স্থানে। 

এদিকে বিগত ১৯ জুন বিজিবির অভিযানে ১ লক্ষের অধীক  ইয়াবা উদ্ধার করে। 

১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ফযেজুল কবির 
এর সার্বিক দিক নির্দেশনায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত সময় চোরাকারবারীরা ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং বিজিবির বিশেষ আভিযানিক দল চোরাকারবারীদের ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের নিকট থাকা ইয়াবা ফেলে জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি বিশেষ দল উক্ত স্থান হতে মালিকবিহীন অবস্থায় ১০ কার্ট (খয়েরি রং ৯৯,৭৯২ পিস এবং সবুজ রং ৯৯৮ পিস) = সর্বমোট ১,০০,৭৯০ (এক লক্ষ সাতশত নব্বই) পিস বার্মিজ ইয়াবা আটক করে। যার সিজার মূল্য ৩,০২,৩৭,০০০/- (তিন কোটি দুই লক্ষ সাইত্রিশ হাজার) টাকা।
১১ বিজিবির অধিনায়ক বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারী বজায় রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা