• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
Headline
বান্দরবানে কুকুরের কামড়ে আহত ১৭, হাসপাতালে ভর্তি ১ ঈদগড়-ঈদগাঁও সড়কের হিমছড়ি ঢালায় দুই দফা ডাকাতি ইসলামাবাদে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার নাইক্ষ্যংছড়িতে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ২ পোকখালীতে জেন্ডার, সুশাসন ও জলবায়ু বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে কচুয়াই ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীদের ফুলের শুভেচ্ছা কাপ্তাই সেনাজোন ৩৮ বীরের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ঈদগাঁওতে শতবর্ষী অসহায় শেফালী পালের পাশে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান বান্দরবান জেলা পরিষদে ক্রীড়া বিভাগের দায়িত্বে কাজী নিরুতাজ বেগম পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডকে ‘মডেল’ বানাতে চান ব্যবসায়ী নেতা হারুনুর রশিদ

নাইক্ষ্যংছড়িতে সিলিন্ডার গ্যাসের দোকানে অভিযান, জরিমানা আদায়

Reporter Name / ২৩১ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

আমিনুল ইসলাম
নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বিভিন্ন গ্যাস সিলিন্ডারের দোকানে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২২ জুন) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বাজারে এবং রেস্ট হাউসে এলাকায় এ অভিযান চালানো হয়।

এ সময় দোকানে মূল্য তালিকা না থাকা, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, সঠিকভাবে মূল্য তালিকা হালনাগাদ না করার অভিযোগে ১দোকানদারকে ৫শত টাকা জরিমানা করা হয়েছে।
দন্ডিত প্রতিষ্ঠানসমূহ হলো-
সাহারা স্টোর প্রোপাইটার মোহাম্মদ বেলাল।
নাইক্ষ্যংছড়ি উপজেলার সহকারি কমিশনার ভুমি ইসমাত জাহান ইতু জানান, সাম্প্রতিক সময়ে এলপিজি গ্যাসের দাম ডিলার পর্যায়ে কমলেও খুচরা দোকানে এলপিজি গ্যাস সিলিন্ডার এর দাম ছিল অপরিবর্তিত,
যার প্রেক্ষিতে ২২ জুন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় ও থানা পুলিশের সার্বিক সহযোগিতায় অভিযান চালানো হয়।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের কার্যালয় থেকে বাজার তদরকিসহ এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা