নিজস্ব প্রতিনিধি
বান্দরবানে “বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সোনার মানুষ “গড়ার প্রত্যয়ে আয়োজিত উদ্বুদ্ধকরণ সভায় অনুষ্ঠিত হয়েছে।
২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে অরুন সারকী টাউওন হলে বান্দরবান প্রশাসন আয়োজনে উদ্বুদ্ধকরণ সভায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বান্দরবানজেলা প্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত গবেষক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বাংলাদেশে গনিত অলিম্পিয়াড আয়োজনের অন্যতম পথিকৃৎ, বুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক, বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ডিশটিংগুউইশড প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ।
এইদিকে জেলা প্রশাসক চলতি বছর বিভিন্ন মাসে বিভিন্ন উপলক্ষে বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিত্বদের বান্দরবানে আমন্ত্রণ প্রদান করবেন এবং তাদের নিকট বিজ্ঞান, সাহিত্য, মুক্তিযুদ্ধ, ইতিহাস সংক্রান্ত বিভিন্ন জ্ঞানগর্ভ বক্তব্য শুনে বান্দরবানের তরুণ প্রজন্ম উদ্বুদ্ধ হবে এ লক্ষ্যে এক বছর মেয়াদি কর্মসূচি প্রণয়ন করেছেন।
বক্তারা বলেন, এই কর্মসূচির নাম “বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সোনার মানুষ গড়ার প্রত্যয়ে উদ্বুদ্ধকরণ কর্মসূচি”। নীতি নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ার লক্ষ্যে, তরুণদের জ্ঞানে গুণে মহিমান্বিত করার উদ্দেশ্যে এই কর্মসূচিটি নেয়া হয়েছে। এ কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে তরুণ প্রজন্মকে বিজ্ঞান, নেতৃত্বগুণ, দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করা।
আরো বলেন, ইতোমধ্যে মহান একুশে ফেব্রুয়ারি ২০২২ উপলক্ষ্যে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক আবুল মোমেনকে ভার্চুয়ালি সংযুক্ত করা হয়েছে। উদ্দেশ্য ছিলো ভাষার তাৎপর্য এবং সাহিত্যের গভীরতা সবার সামনে উন্মোচন করা। পর্যায়ক্রমে বিভিন্নক্ষেত্রে মহীয়ান ব্যক্তিদের আমন্ত্রণ জানিয়ে বান্দরবানের তরুণ প্রজন্মকে গুণী ব্যক্তিদের সান্নিধ্যে এনে তাদের মধ্যে বিজ্ঞান, সাহিত্য, মুক্তিযুদ্ধ সম্পর্কে আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করে যাবে।
All rights reserved © 2020 paharechok.com||
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি